সিউড়ির SIR ক্যাম্পে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি, সাংসদ শতাব্দীর অভিযোগ
Connect with us

ভাইরাল খবর

সিউড়ির SIR ক্যাম্পে তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি, সাংসদ শতাব্দীর অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে SIR প্রক্রিয়ার (SIR Process) মাঝে তৃণমূল (TMC) শিবিরের অন্তর্দ্বন্দ্ব সিউড়িতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করল। বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের (Gram Panchayat) গাংটে গ্রামের SIR ক্যাম্পে (Camp) বৃহস্পতিবার হাতাহাতি ও জুতাছোড়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিলেন সাংসদ শতাব্দী রায় (Satyabdi Roy)। তাঁর উপস্থিতিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির (Balram Bagdi) বিরুদ্ধে গ্রামবাসীর একাংশ ক্ষোভ উগরে দেন, যা উত্তেজনা সৃষ্টি করে। এক পক্ষের হাতে লাঠি ও বাঁশ, অন্যপক্ষের হাতে জুতো ছোড়া হয়। জুতো পড়ে সাংসদের গাড়িতে (Car)।

ঘটনার পর সাংসদ নিজে পরিস্থিতি সামলাতে বলরাম বাগদিকে গাড়িতে তুলে নেন। তবে শতাব্দী রায়ের বক্তব্য, এই অশান্তির নেপথ্যে মূলত বিজেপি (BJP) ও সিপিএম (CPM)। ভোটের (Vote) কোনো প্রভাব পড়বে না বলে তিনি আশ্বাস দেন।

Advertisement
ads

উল্লেখ্য, সিউড়ির ২ নম্বর ব্লকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে। ব্লক সভাপতি নুরুল ইসলাম (Nurul Islam) জেলা সভাধিপতি কাজল শেখের (Kajal Sheikh) ঘনিষ্ঠ, আর অঞ্চল সভাপতি বলরাম বাগদির অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) শিবিরের নেতা। এই দুই শিবিরের সংঘর্ষের ঘটনা পূর্বেও বহুবার ঘটেছে।

Continue Reading
Advertisement