ভাইরাল খবর
রাজ্যবাসীকে ভ্যালেন্টাইনস ডে-তে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ প্রেমদিবসের (Valentines Day 2026) বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার এক্স হ্যান্ডেলে (X Handle) রবীন্দ্রসঙ্গীতের (Rabindra Sangeet) দুটি লাইন লিখে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।” মুখ্যমন্ত্রী বলেন, প্রেম শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, এটি মানুষের মধ্যে সমানুভূতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।
“তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।”Valentine’s Day is a celebration of love in all its forms and manifestations, in its widest and noblest sense; love that transcends caste, creed, class and religion.
It is this spirit of love that has guided…
— Mamata Banerjee (@MamataOfficial) February 14, 2026
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উল্লেখ করেছেন, ভালোবাসার এই গভীরতাই মানুষকে ধৈর্যশীল করে, ন্যায় ও মর্যাদার লড়াইয়ে শক্তি দেয়। রাজনীতির ব্যস্ততার মধ্যেও তিনি সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেছেন। বার্তার শেষে তিনি লিখেছেন, ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক! Happy Valentine’s Day!’
এ পোস্টে রাজনৈতিক নিঃশব্দ বার্তা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। বিগত বছরগুলিতে ভ্যালেন্টাইনস ডে-কে কেন্দ্র করে কিছু রাজনৈতিক তর্ক থাকলেও মমতার বার্তা তরুণ প্রজন্মকে উৎসাহিত করার পাশাপাশি মানবিকতার পক্ষে। মুখ্যমন্ত্রী আগেও নিজের লিবারাল দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন, যেমন ভাইয়ের বউয়ের প্রেমের উদাহরণ দিয়ে।
শুধু প্রেম নয়, মানুষের মধ্যে সমানুভূতি ও সহমর্মিতার বার্তা দেওয়াই মুখ্যমন্ত্রীর এই পোস্টের মূল লক্ষ্য।
