বর্ধমানের কন্যা দেবদত্তার অসাধারণ জয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশংসায় ভাসালেন
Connect with us

ভাইরাল খবর

বর্ধমানের কন্যা দেবদত্তার অসাধারণ জয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশংসায় ভাসালেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জেইই অ্যাডভান্সড ২০২৫ (JEE Advanced 2025) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সোমবার। আর এই পরীক্ষায় গোটা দেশের মধ্যে মহিলা বিভাগের শীর্ষ স্থান দখল করে নিয়েছেন পশ্চিমবঙ্গের বর্ধমানের ছাত্রী দেবদত্তা মাঝি (Debdatta Majhi)। তিনি আইআইটি খড়গপুর (IIT Kharagpur) জোনেরও সেরা।

মোট ৩৬০ নম্বরের মধ্যে দেবদত্তা পেয়েছেন ৩১২, আর অল ইন্ডিয়া কমন মেরিট লিস্টে তাঁর স্থান ১৬। তাঁর এই অসাধারণ কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “বর্ধমানের মেয়ে দেবদত্তা গোটা বাংলা তথা দেশের গর্ব। তুমি দেশের টপার গার্ল। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।”

শুধু জেইই অ্যাডভান্সড নয়, এর আগেও একাধিক পরীক্ষায় নজরকাড়া ফল করেছিলেন দেবদত্তা। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৬৯৭ নম্বর। এছাড়া জেইই মেনস-এর দ্বিতীয় পর্বে ১০০ শতাংশ এনটিএ স্কোর অর্জন করে রাজ্যের মধ্যে শীর্ষ স্থান দখল করেছিলেন।

এবারের জেইই অ্যাডভান্সড পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ১ লক্ষ ৮০ হাজার ৪২২ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৩৭৮ জন, যার মধ্যে ৯ হাজার ৪০৪ জন ছাত্রী। এবারের সর্বোচ্চ স্থানাধিকারী (AIR 1) হয়েছেন দিল্লি জোনের রাজিত গুপ্তা (Rajit Gupta)। তিনি পেয়েছেন ৩৩২ নম্বর।

উত্তীর্ণ পরীক্ষার্থীরা এখন JoSAA 2025 (Joint Seat Allocation Authority) কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেবেন। আগামী ৩ জুন থেকে JoSAA-র রেজিস্ট্রেশন ও পছন্দ বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে IIT, NIT, IIIT-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে আসন বণ্টন করা হয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement