ভাইরাল খবর
মেধা ও নিরাপত্তা দুটোই সুরক্ষিত, উচ্চ মাধ্যমিক মেধাবীদের স্কুটার উপহার মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্ক: উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) ৮০%-এর বেশি নম্বর প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের (Students) উৎসাহিত করতে ফের স্কুটার (Scooter) বিতরণ করল অসম সরকার (Assam Government)। সোমবার গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) ১১,২৫০ জনের হাতে স্কুটারের চাবি (Key) তুলে দেন।
মুখ্যমন্ত্রী জানান, ডা. বনিকান্ত কাকতি মেরিট অ্যাওয়ার্ড প্রকল্পে (Merit Award Scheme) কিছু সামান্য পরিবর্তন আনা হয়েছে। ফলে সুবিধাভোগীর সংখ্যা গত বছরের ৪৮,৬৭৩ থেকে কমে এ বার ১১,২৫০-এ দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৬,৮৬০ জন ছাত্রী, বাকিরা ছাত্র। হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, মেয়েদের জন্য ‘নিজুত মইনা’ (Nijut Moina) প্রকল্প ইতিমধ্যেই পাঁচ লক্ষের বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “ছেলেদেরও পড়াশোনায় (Education) উৎসাহ দিতে নতুন পরিকল্পনা জানুয়ারির ১ তারিখ থেকে চালু হবে। এতে অসমের শিক্ষাক্ষেত্রে (Assam Education) ইতিবাচক পরিবেশ তৈরি হবে।”
২০১৭-১৮ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকার মেরিট স্কিমে মোট ১,৮৬,৪৪২ ছাত্রছাত্রীকে স্কুটার দিয়েছে। খরচ হয়েছে প্রায় ১,০৪৩ কোটি টাকা। অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা দুই ‘গোল্ডেন রুল’ (Golden Rule) মনে করিয়ে দেন—লাইসেন্স (License) ছাড়া স্কুটার চালানো যাবে না এবং হেলমেট (Helmet) সব সময় মাথায় রাখতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, নেতিবাচক মনোভাব (Negative Attitude) পড়াশোনায় বাধা দেয়, ইতিবাচক চিন্তাধারা (Positive Thinking) আত্মবিশ্বাস (Confidence) গড়ে তোলে। এছাড়া তিনি অসমে চিকিৎসা ও উচ্চশিক্ষার (Medical & Higher Education) অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরেন।


