এপস্টেইন ফাইলসে ‘বলিউডের লোক’! সোশাল মিডিয়ায় হইচই
Connect with us

বিনোদন

এপস্টেইন ফাইলসে ‘বলিউডের লোক’! সোশাল মিডিয়ায় হইচই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ৩০ জানুয়ারি (January 30), আমেরিকার বিচার দফতর (US Judiciary) প্রকাশ করে প্রায় ৩০ লক্ষ নথি (documents) জেফ্রি এপস্টেইন (Jeffrey Epstein) সংক্রান্ত। এই বিশাল নথির ভিড়ে আচমকাই আলোচনায় আসে এক নাম—বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)।

নথিতে তাঁর নাম সরাসরি লেখা নেই। বরং সংক্ষিপ্ত ‘বলিউডের লোক’ হিসেবে উল্লেখ। জিউসেপ্পে বারসানি (Giuseppe Barsani) ও জিনো ইউ (Gino Yu)র ইমেল কথোপকথনে উঠে আসে অনুরাগের সম্ভাব্য উপস্থিতি, যেখানে কিউবা (Cuba), সাংহাই (Shanghai)-তে কর্মশালা, বৌদ্ধ দর্শন (Buddhism), প্রযুক্তি (technology) ও চিকিৎসাবিজ্ঞান (medical science) নিয়ে আলোচনা হয়। তবে কোথাও বলা হয়নি তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বা এপস্টেইনের সঙ্গে সরাসরি দেখা করেছেন।

Nandita Das in Epstein Files

তালিকায় অনুরাগ একা নন। ভারতের অভিনেত্রী নন্দিতা দাস (Nandita Das)-এর নামও রয়েছে ২০১৫ সালে যুক্তরাজ্যের ‘লেক ডিস্ট্রিক্ট ফেস্টিভাল’ (Lake District Festival)-এর আমন্ত্রিত তালিকায়। নথিতে বেন গার্টজেল, ব্রুস ডেমার, ডি জে স্পুকি (Ben Gartzell, Bruce Demer, DJ Spooky)সহ আন্তর্জাতিক প্রভাবশালীদের নামও রয়েছে।

সোশাল মিডিয়ায় (social media) জল্পনা, ট্রোল ও চাঞ্চল্য শুরু হয়েছে। অনেকে ঠাট্টা করছেন, কেউ বলছেন সত্যিই অপরাধী নয়, শুধু আমন্ত্রণ পাওয়ার তালিকায়। মার্কিন সংবাদমাধ্যমের মতে, অন্তত ১৬টি ফাইল ইন্টারনেট থেকে উধাও হয়েছে, যা রহস্য আরও বাড়িয়েছে।

Advertisement
ads

Anurag Kashyap in Epstein Files

এপস্টেইন ফাইলস (Epstein Files) মূলত জেফ্রি এপস্টেইন ও সহযোগীদের কার্যকলাপ সম্পর্কিত নথি। ‘এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ অনুযায়ী এগুলি প্রকাশ করা হয়েছে। 

সোশ্যাল মিডিয়ার উত্তেজনা ও মানুষের কৌতূহল আজ এই ফাইলকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

Continue Reading
Advertisement
Developer