রায়গঞ্জ
রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ফের আক্রান্ত বিজেপির যুব মোর্চা নেতা,অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১২ মার্চ : প্রাক্তন যুব মোর্চার জেলা সভাপতি তথা সংগঠনের রাজ্য কমিটির সদস্য ভক্ত রায়ের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের ২২ নং ওয়ার্ডের শ্মশান কলোনি এলাকায়।৷ দুষ্কৃতিরা মেরে ভক্তবাবুর মাথা ফাটিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও একাধিকবার ভক্তবাবুর উপর আক্রমনের ঘটনা ঘটেছে। ভক্ত বাবু বলেন, স্থানীয় কাউন্সিলারের নেতৃত্বে তৃণমূল দুষ্কৃতিরা হামলা চালিয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। অন্যদিকে রাতেই হাসপাতালে ছুটে আসেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা অভিজিৎ যোশী বলেন,” বিনা প্ররোচনায় ভক্তবাবুকে মারধোর করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। দীর্ঘদিন ধরেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল দুষ্কৃতিরা। বিষয়টি নির্বাচন কমিশন এ জানাবো আমরা। অন্যদিকে যুব তৃণমূল নেতা সাঙ্কিন দাস বলেন,” তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় ইতিমধ্যেই এক যুবককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর
