রাজনীতি
ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খু/নে উত্তপ্ত বেলডাঙা! সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ বললেন মমতা
ডিজিটাল ডেস্কঃ ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) খুনের ঘটনায় উত্তপ্ত বেলডাঙা (Beldanga)। শুক্রবার সকাল থেকে রাস্তা ও রেল অবরোধ (Road and Rail Blockade) করে প্রতিবাদী গ্রামবাসী। উত্তরবঙ্গ সফরে (North Bengal Tour) যাওয়ার পথে দমদম বিমানবন্দরে (Dum Dum Airport) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) বলেন, “সংখ্যালঘুদের (Minorities) ক্ষোভ বৈধ। কাদের প্ররোচনা আছে, সবাই জানে। বিজেপি (BJP) এটা করছে।”
মমতা আরও বলেন, নাম বাদ দেওয়া, স্কুল সার্টিফিকেট অগ্রাহ্য করা এবং দাঙ্গা উসকে দেওয়া পরিকল্পিত। “এই অত্যাচার যারা করছে, তারাই আবার আশা করছে বাংলার মানুষ তাঁদের ভোট দেবে। এটি অন্যায়।” তিনি পরিযায়ী শ্রমিক ও পরিবারকে আশ্বস্ত করে বলেন, “তদন্ত চলছে, মামলা হয়েছে, ভরসা রাখুন। আমরা পাশে আছি।”
মুখ্যমন্ত্রী সরাসরি এসআইআর (SIR), কেন্দ্র ও নির্বাচন কমিশন (Election Commission)কেও নিশানা করে বলেন, “বিজেপি বাংলায় ভোটে জিততে পারবে না, তাই অশান্তি ছড়াচ্ছে।” তিনি সোশ্যাল মিডিয়ায় চলমান কটাক্ষের প্রসঙ্গ টেনে জানান, “ফাঁসি বা জেল দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। যতদিন বাঁচব, লড়াই করব।”
শিলিগুড়িতে মহাকাল মন্দির (Mahakal Temple) শিলান্যাসে অংশ নেওয়া এবং জলপাইগুড়ি (Jalpaiguri) সার্কিট বেঞ্চে কর্মসূচি শেষ করে মমতা কলকাতায় (Kolkata) ফিরবেন।
