বিনোদন
তেলুগু সিনেমার ইতিহাসে প্রথম প্লেব্যাক গায়িকা বালাসরস্বতী আর নেই
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ভারতীয় সংগীত ও সিনেমার ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। প্রয়াত হলেন জনপ্রিয় গায়িকা বালাসরস্বতী দেবী (Balasaraswati Devi)। বুধবার (Wednesday) ৯৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হায়দরাবাদের (Hyderabad) সেকেন্দ্রাবাদে (Secunderabad) নাতির বাড়িতেই (grandson’s home) জীবনাবসান ঘটে এই কিংবদন্তি সংগীতশিল্পীর।
তাঁর কণ্ঠে ছিল তেলুগু (Telugu) ও তামিল (Tamil) সিনেমার বহু জনপ্রিয় গান। একটা সময় তেলুগু সিনেমা মানেই ছিল বালাসরস্বতীর গান। জন্ম ১৯২৮ সালে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ভেঙ্কটগিরিতে (Venkatagiri)। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর অসীম আকর্ষণ। মাত্র ছ’বছর বয়সে প্রথম একক গ্রামোফোন রেকর্ড (gramophone record) প্রকাশিত হয় তাঁর।
শিশুশিল্পী (child artist) হিসেবেও সিনেমায় কাজ করেন বালাসরস্বতী। ১৯৩৬ সালে পরিচালক সি. পুল্লাইয়ার (C. Pullaiah) পরিচালিত ‘সতি অনসূয়া’ (Sati Anasuya) ও ‘ভক্ত ধ্রুব’ (Bhakta Dhruva) ছবিতে গান গেয়ে সকলের নজর কাড়েন। পরে বেশ কিছু তামিল ছবিতেও অভিনয় করেছেন।
১৯৩০ থেকে ১৯৬০-এর দশক পর্যন্ত বালাসরস্বতী ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম সেরা কণ্ঠ। তাঁকেই তেলুগু সিনেমার প্রথম প্লেব্যাক গায়িকা (first playback singer of Telugu cinema) হিসেবে গণ্য করা হয়। তাঁর গাওয়া একাধিক গান আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে অমর।
স্বামীর প্রয়াণের পর ছেলে নিয়ে তিনি সেকেন্দ্রাবাদে চলে আসেন। শেষ জীবন কেটেছে নাতির সঙ্গেই।
সংগীতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন বহু সম্মাননা। ২০২২ সালে পান ওয়াইএসআর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (YSR Lifetime Achievement Award)। ২০১৪ সালে তাঁকে সীতারামাইয়া সংগীত সেবা ট্রাস্ট (Seetharamaiah Sangeetha Seva Trust) পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও রামিনেনি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (Ramineni Foundation Award) পেয়েছেন তিনি।
তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তেলঙ্গানা (Telangana) মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি (A. Revanth Reddy) ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ (Pawan Kalyan)। তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর অফিস থেকে এক্স (X) পোস্টে জানানো হয়:
“দক্ষিণ ভারতের প্রথম প্লেব্যাক গায়িকা বালাসরস্বতী দেবীর প্রয়াণ চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি।”
