গ্রেপ্তার সুন্দর রূপের আড়ালে ভয়ংকর হামলা? দুই মহিলার যোদ্ধার ছবি প্রকাশ করে হুঁশিয়ারি বালোচিস্তানের
Connect with us

বিশ্বের খবর

গ্রেপ্তার সুন্দর রূপের আড়ালে ভয়ংকর হামলা? দুই মহিলার যোদ্ধার ছবি প্রকাশ করে হুঁশিয়ারি বালোচিস্তানের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তপ্ত বালোচিস্তানে (Balochistan) ফের ভয়াবহ সংঘর্ষের দাবি। পাক সেনার (Pakistan Army) একাধিক ঘাঁটিতে পরপর হামলায় অন্তত ১০০ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army)। এই হামলার নেপথ্যে থাকা দুই মহিলা ফিদায়েঁ (suicide attackers) যোদ্ধার ছবি প্রকাশ করেছে সংগঠনটি।

বালোচ বিদ্রোহীদের দাবি, ২৪ বছরের আসিফা মেঙ্গাল একাই অন্তত ১০০ পাকিস্তানি সেনাকে হত্যা করেছেন। যদিও পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি পালটা দাবি করেছেন, সেনা অভিযানে ১৪০ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। পাশাপাশি, সংঘর্ষে ১৭ জন জওয়ান-সহ মোট ৫০ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বালোচদের তরফে জানানো হয়েছে, আসিফা নুশকি (Nushki) অঞ্চলের বাসিন্দা। তাঁর জন্ম ২০০২ সালের ২ অক্টোবর। নিজের ২১তম জন্মদিনে তিনি বিএলএ-র মজিদ ব্রিগেডে (Majid Brigade) যোগ দেন এবং ২০২৪ সালে ফিদায়েঁ হামলার প্রশিক্ষণ নেন। তাঁর লক্ষ্য ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর একটি কার্যালয়।

এদিকে, বিএলএ প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বন্দুক হাতে অন্যান্য সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে ওই মহিলা যোদ্ধা পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবিতে বালোচ জনগণের আন্দোলন চলছেই। পাক সেনার সঙ্গে বিদ্রোহীদের এই রক্তক্ষয়ী সংঘর্ষে গোটা অঞ্চল জুড়ে (region) উদ্বেগ ক্রমেই বাড়ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer