ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে লড়াই, তৃণমূল ১,৫০০ বিজেপির দাবি ৩,০০০
Connect with us

ভাইরাল খবর

ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে লড়াই, তৃণমূল ১,৫০০ বিজেপির দাবি ৩,০০০

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে রাজ্য রাজনীতিতে ফের কেন্দ্রবিন্দুতে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার অনুমোদনের পর পেশ হয়েছে রাজ্যের অন্তর্বর্তী বাজেট (interim budget)। সেখানে নারী ভোটব্যাঙ্ককে লক্ষ্য করে একাধিক জনমুখী প্রকল্পের (welfare scheme) ঘোষণা করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এই বাজেটেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা (allowance) ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। ফলে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে অসংরক্ষিত শ্রেণির (general category) মহিলারা মাসে পাবেন ১,৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতির (SC/ST) মহিলারা পাবেন ১,৭০০ টাকা।

তবে রাজ্য সরকারের এই ঘোষণার পাল্টা বড় দাবি তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, বিজেপি (BJP) ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করা হবে। বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আমি আমাদের সংকল্পপত্র (manifesto) কমিটির কনভেনরের পাশে দাঁড়িয়ে বলছি—এপ্রিল মাসে বিজেপি সরকার গঠন হলে, ১ জুনের আগেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (bank account) ৩,০০০ টাকা করে ঢুকবে।”

শুভেন্দুর অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারের বর্তমান বৃদ্ধি পুরোপুরি ভোটমুখী (election-centric)। তাঁর দাবি, “সিভিক ভলান্টিয়ার (civic volunteer), প্যারা টিচার (para teacher) ও যুবশ্রী (Yuvashree) ভাতা এপ্রিল থেকে কার্যকর হবে বলা হলেও, লক্ষ্মীর ভান্ডারের টাকা মার্চের মধ্যেই ঢোকানো হবে আইপ্যাকের (I-PAC) পরামর্শে। অসৎ উদ্দেশ্যেই এই ভোট-অন-অ্যাকাউন্টস (vote on accounts) বাজেট পেশ করা হয়েছে।”

Advertisement
ads

তিনি আরও প্রশ্ন তোলেন, “গোয়ায় মহিলাদের ৫,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাংলায় কেন মাত্র দেড় হাজার টাকা? এই প্রশ্ন আমি বিধানসভায় তুলেছি।”

Continue Reading
Advertisement