জুস বিক্রেতার পর এবার কৃষক! প্যান কার্ডে প্রতারণা করে কোটি টাকার ব্যবসা
Connect with us

ভাইরাল খবর

জুস বিক্রেতার পর এবার কৃষক! প্যান কার্ডে প্রতারণা করে কোটি টাকার ব্যবসা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আয়কর দপ্তর থেকে আচমকা ৩০ কোটি টাকার নোটিস! এমনই চাঞ্চল্যকর পরিস্থিতির মুখে পড়েছেন উত্তরপ্রদেশের মথুরা জেলার বাসিন্দা সৌরভ কুমার, পেশায় একজন কৃষক। জীবনে কোনও দিন কোটি টাকার মুখও না-দেখা সৌরভ বলছেন, “আমি তো ভাবতেই পারিনি এরকম কিছু হবে, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।”

গত ২৬ মার্চ তাঁর বাড়িতে পৌঁছয় আয়কর দপ্তরের সেই নোটিস। এত বড় অঙ্ক দেখে প্রথমে হতবাক সৌরভ বিষয়টি জানান তাঁর এক বন্ধুকে। এরপরই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য—সৌরভের প্যান কার্ড ব্যবহার করে দুটি ভুয়ো জিএসটি নম্বর তৈরি করা হয়েছে। এমনকি, তাঁর নামে একটি ফেক ফার্মও খোলা হয়েছে, যার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। সৌরভ জানান, এই ফার্ম থেকে বিপুল অঙ্কের লেনদেন করা হয়েছে, যার জেরেই তাঁর কাছে এসেছে বিপুল অঙ্কের আয়কর নোটিস। প্যান কার্ড ব্যবহার হলেও, কখনও কোনও OTP বা ইমেল পাননি তিনি। অর্থাৎ, এটি একটি সুপরিকল্পিত প্রতারণা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ একটি যুগের অবসান: ইস্কোর কুলিং টাওয়ার এখন শুধুই স্মৃতি আর ছবি

ঘটনার পরেই মথুরা থানায় অভিযোগ দায়ের করেছেন সৌরভ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। শুধু এইবারই নয়, এর আগেও সৌরভের নামে ৪ কোটি টাকার আয়কর নোটিস পাঠানো হয়েছিল। তবে সেবার বিষয়টিকে ‘ভুল’ ভেবে গুরুত্ব না দিলেও, এবার বিষয়টি গুরুতরভাবে নিচ্ছেন তিনি। এই ঘটনা ফের সামনে আনল সাইবার অপরাধ এবং প্যান কার্ডের অপব্যবহার সংক্রান্ত নিরাপত্তার ফাঁকফোকর। সম্প্রতি উত্তরপ্রদেশের এক জুস বিক্রেতার কাছেও কোটি টাকার আয়কর নোটিস গিয়েছে বলে জানা যায়। বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement