ভাইরাল খবর
উন্নয়নের পাঁচালি নিয়ে আজ রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক
ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচন (Assembly Election 2026) সামনে রেখে জনসংযোগ কর্মসূচি (Public Outreach) আরও জোরদার করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান (Development Report Card) সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি। সেই কর্মসূচি নিয়েই বুধবার পথে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (All India General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিকেলে উন্নয়নের বার্তা নিয়ে প্রথমে ভবানীপুরে (Bhabanipur) অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ। জানা যাচ্ছে, ওই সময় সেখানে উপস্থিত থাকতে পারেন অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী তথা প্রযোজক (Producer) নিসপাল সিং। মল্লিকবাড়িতে সৌজন্য সাক্ষাতের (Courtesy Visit) পর নন্দনের উদ্দেশে রওনা দেবেন অভিষেক।
নন্দনে পরিচালক ও ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA) রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘লক্ষ্মী এল ঘরে’-র বিশেষ প্রদর্শনী (Special Screening) রয়েছে। সেই অনুষ্ঠানেও উপস্থিত থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ড সামনে রেখে রাজ্যজুড়ে (Across Bengal) ধারাবাহিক প্রচার শুরু হয়েছে। গলিপথ থেকে গ্রাম, মহল্লা থেকে শহর—সব জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের (Welfare Schemes) বিস্তারিত তথ্য। এই কর্মসূচি সফল করতে দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক।
তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকারের অর্থবঞ্চনা (Central Fund Deprivation) সত্ত্বেও রাজ্যের নিজস্ব তহবিল থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার প্রাপ্য অর্থ দিল্লি আটকে রাখলেও উন্নয়নের গতি থামেনি। সেই বাস্তব চিত্রই ‘উন্নয়নের পাঁচালি’-র মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হচ্ছে।


