বেহাল চলাচলের রাস্তা,পথ অবরোধে সামিল এলাকাবাসীরা
Connect with us

রায়গঞ্জ

বেহাল চলাচলের রাস্তা,পথ অবরোধে সামিল এলাকাবাসীরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৯ এপ্রিল :বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলো এলাকার বাসিন্দারা। শুক্রবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ পৌরসভার ২৭নম্বর ওয়ার্ড ও ১০নম্বর মারাইকুরা গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত দেবীনগর এলাকায়।

এদিন সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর কেটে গেল রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়নি স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকরা পর্যন্ত। অল্প বৃষ্টি হলেই এলাকার রাস্তায় জলমগ্ন হয়ে পড়ে। রাস্তা যেরকম জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে গাড়ি চলাফেরা করলে সেখানে পড়ে গিয়ে অনেকে আহত হয়। স্থানীয় কাউন্সিলর কে জানানো সত্ত্বেও স্থানীয় কাউন্সিলর এ ব্যাপারে কোন কর্ণপাত করছে না। তাই যতক্ষণ না পর্যন্ত এ রাস্তা সংস্কারের কাজ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত অবরোধের পাশাপাশি ভোট প্রদান থেকেও বিরত থাকবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।যদিও এব্যাপারে রায়গঞ্জ পৌরসভার ২৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিত সরকার জানিয়েছেন, এই পথ অবরোধ একটি রাজনৈতিক চক্রান্ত। রাস্তার কাজ ভোট ঘোষণা হয়ে যাওয়ার কারণে শেষ করে ওঠা সম্ভব হয়নি। ভোটের পরে এই রাস্তার কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রসেনজিতবাবু।