সীতা' রুপে আত্মপ্রকাশ আলিয়ার, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার পরিচালকের
Connect with us

বিনোদন

সীতা’ রুপে আত্মপ্রকাশ আলিয়ার, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার পরিচালকের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৫ মার্চ: জন্মদিনে সীতা রুপে আত্মপ্রকাশ করলো আলিয়া ভট্ট। সোমবার তার জন্মদিনের সকালে আলিয়ার ‘সীতা’লুকের ছবি শেয়ার করলেন পরিচালক এস এস রাজামৌলি।পরনে সোনালি পাড়ের সবুজ শাড়ি, লাল ব্লাউজ। মাথায় এক ঢাল ঢেউ খেলানো চুল।

চোখে বিষণ্ণতা। কপালে লাল টিপ, হালকা গয়নায় রাজামৌলির ভাবনার নায়িকা হয়ে উঠেছেন আলিয়া। এর আগে আলিয়া তার সীতা চরিত্রের ছবি শেয়ার করলেও তা ছিল এক প্রতিচ্ছবি।উল্লেখ্য পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে আলিয়া অভিনয় করছেন বিখ্যাত দক্ষিণী নেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআরের সঙ্গে।এই ছবিতে অজয় দেবগণকেও দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। উল্লেখ্য এবছর ২৮-এ পা রাখলেন আলিয়া। যদিও প্রেমিক রণবীর কাপুর করোনা আক্রান্ত হওয়ায় এবছর জন্মদিনের উচ্ছ্বাস অনেকটাই কম। যদিও তার জন্য বিশেষ আয়োজন করেছিলেন মেন্টর করণ জোহর।
তবে এবছর সবদিক থেকেই উল্লেখযোগ্য আলিয়ার জন্য।‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ থেকে ‘সীতা’ চরিত্রে তাক লাগালেন আলিয়া।

Continue Reading
Advertisement