রায়গঞ্জ
শুক্রবার রাতে মহাসমারোহে পুজোর আয়োজন করা হল রায়গঞ্জের উদয়পুর ছিন্নমস্তা কালীমন্দিরে
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৩ মার্চ : শুক্রবার রাতে মহাসমারোহে ছিন্নমস্তা মায়ের পুজোর আয়োজন করা হল উদয়পুর ছিন্নমস্তা কালীমন্দিরে। এবছর এই পুজো ৫০ তম বর্ষে পদার্পণ করল। দূর-দূরান্ত থেকে আসা বহু ভক্ত পুজো দিতে উপস্থিত হন মন্দিরে।
ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয় পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। পাশাপাশি পুজো উপলক্ষে আয়োজন করা হয়েছে মেলার। যদিও করোনা আবহে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত হয়েছে পুজো। উদ্যোক্তাদের পক্ষে প্রলয় শ্যাম জানিয়েছেন, ৫০ তম বর্ষে পদার্পণ করেছে এবারের পুজো। করোনা আবহে ভক্তবৃন্দের আবেদনে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয়েছে এ বছরের পুজোর। দুই দিনাজপুর ও মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম ঘটেছে এবারের এই পুজোতে। প্রতি বছরের মতো এ বছরও মেলার আয়োজন করা হয়েছে। তবে করোনা আবহে এবছর মেলা কিছুটা ছোট করা হয়েছে। প্রতিবছর প্রচুর ভক্তবৃন্দের সমাগম হলেও এবছর করোনা আবহে সংখ্যাটা কিছুটা কম। তবে প্রথা মেনে এখানে প্রতি বছর পুজোর আয়োজন করা হয় বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।
