এবারে মহাকাশে নেওয়া হয়েছে পর্যটনের উদ্যোগ, থাকবে বিলাসের সবরকম ব্যবস্থা
Connect with us

বিশ্বের খবর

এবারে মহাকাশে নেওয়া হয়েছে পর্যটনের উদ্যোগ, থাকবে বিলাসের সবরকম ব্যবস্থা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৩ মার্চ : করোনাভীতি কাটিয়ে ধীরে ধীরে মানুষ বেরোতে শুরু করেছেন দেশ-বিদেশে।তবে এরই মধ্যে পর্যটনের নতুন জায়গার আবিষ্কার শোরগোল পড়ে গিয়েছে বিশ্বজুড়ে। পৃথিবীর কোন এক্সটিক লোকেশন নয়, এবার পর্যটনে যেতে পারেন মহাকাশে।

এই সুযোগ এনে দিয়েছে অরবাইটাল অ্যাসেম্বলি কর্পোরেশন। যদিও এরজন্য এখনো অপেক্ষা করতে হবে আরো ৪বছর। ২০২৫ সালের মধ্যেই মহাকাশের বুকে তৈরি হয়ে যাবে প্রথম এই বিলাসবহুল হোটেল।এর আগে রাশিয়ার মহাকাশ সংস্থার উদ্যোগে মহাকাশ পর্যটনের ব্যবস্থা থাকলেও পৃথিবীর বাইরে হোটেলের কথা কল্পনাই করা যেত না। তাছাড়া অভিকর্ষশূন্য এলাকায় ঘুরে বেড়ানোর জন্য প্রয়োজন ছিল বিশেষ প্রশিক্ষণেরও। যদিও এখানে এসবের প্রয়োজন নেই।
কারণ ভয়েজ স্পেস স্টেশনে থাকছে কৃত্রিম অভিকর্ষ শক্তি। মানুষ সেখানে চলা ফেরা করতে পারবেন ঠিক পৃথিবীর মতোই।পাশাপাশি থাকবার বন্দোবস্ত একেবারে পৃথিবীর যেকোন বিলাসবহুল হোটেলের মতই। যাত্রীদের থাকার বন্দোবস্তের পাশাপাশি থাকবে রেস্তোঁরা, বার, সুইমিং পুল ও অন্যান্য সবই। আর প্রয়োজনে কোনো সরকারি বা বেসরকারি সংস্থা এই স্টেশন ভাড়াও নিতে পারেন। সেক্ষেত্রে মাথাপিছু যাত্রীদের খরচ কমবে অনেকটাই। যদিও সাধারণ যাত্রীদের জন্য এখনও কোন খরচ ধার্য করা হয়নি।অরবাইটাল অ্যাসেম্বলি কর্পোরেশনের এই উদ্যোগের পরিকাঠামো পরিচালনার দায়িত্বে রয়েছে গেটওয়ে ফাউন্ডেশন।সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যেই যাত্রীদের জন্য খুলে যাবে ভয়েজ স্পেস স্টেশন। ফলে এবারে শুধু দেশে বিদেশে নয়, পৃথিবীর বাইরেও ছুটির পরিকল্পনা করতেই পারেন।

Continue Reading
Advertisement