বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের
Connect with us

মালদা

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৫ ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচন পাখির চোখ। আর তাই তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়। বৃহস্পতিবার মালদা জেলার মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে এই স্লোগানের আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন মানিকচক ব্লকের মথুরাপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন প্রাক্তণ মন্ত্রী সাবিত্রী মিত্র।

এদিনের কর্মসূচিতে তারিকুল ইসলাম, আশিস সিনহা, রেজাউল আলি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি মাসেই দলের শীর্ষ নেতৃত্ব বাংলা নিজের মেয়েকে চায় আনুষ্ঠানিক সূচনা করেছে। রাজ্য তৃণমূল ক্ষমতা ধরে রাখার চেষ্টার মতোই মালদার মাটিতে প্রথম বার তৃণমূল নিজেদের ঘাস ফুল ফোটাতে মরিয়া রয়েছে। জেলা তৃণমূলের নির্দেশমতো মানিকচক তৃণমূলের তরফে এই স্লোগান এর আনুষ্ঠানিক সূচনা হয়। আগামীদিনে বুথ স্তরে শ্লোগান ছড়িয়ে দেওয়া হবে বলে জানান তৃণমূল নেতৃত্ব। তৃতীয়বারের জন্য বাংলা দখলে মরিয়া তৃণমূল। সেই লক্ষ্যে নতুন কর্মসূচির সূচনা করছে তৃণমূল নেতৃত্ব। রাজ্য তৃণমূলের ঘোষিত স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায় সূচনা হয়েছে জেলায় জেলায়। একুশের ভোটযুদ্ধে এই শ্লোগানকে সামনে রেখে লড়াই করবে তৃণমূল। জেলা নেতৃত্বের নির্দেশ মতো এবারে মানিকচক ব্লক তৃণমূল “বাংলা নিজের মেয়েকেই চায়” স্লোগানের সূচনা করা হলো। মালদা মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর তৃণমূল কার্যালয়ে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের উপস্থিতিতে এই শ্লোগানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সহ সভাপতি তারিকুল ইসলাম, ব্লক সাধারণ সম্পাদক আশীষ সিনহা,জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক রেজাউল আলী, ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান সহ তৃণমূল কর্মীরা।

Continue Reading
Advertisement