অবসর নিলেন কংগ্রেস সাংসদ, চোখে জল প্রধানমন্ত্রীর
Connect with us

দেশ

অবসর নিলেন কংগ্রেস সাংসদ, চোখে জল প্রধানমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ০৯ ফেব্রুয়ারি : মঙ্গলবার অবসর নিলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। এদিন রাজ্যসভায় তাঁর বিদায় সংবর্ধনার বিশেষ আয়োজন করা হয়েছিল। বিদায়ী ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, ”গুলাম নবি আজাদ কেবল নিজের দলের কথা ভাবতেন না, তিনি সমানভাবে দেশ ও রাজ্যসভার প্রতিও চিন্তা করতেন।”
বক্তব্যের মাঝে কয়েক মিনিট থেমে যান মোদী। কাঁদো কাঁদো গলায় ফের তিনি বলেন, “আমি আপনাকে অবসর নিতে দেব না। আপনার পরামর্শ নিতেই থাকব। আপনার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।” এছাড়াও তিনি বলেন, “গুলাম নবী আজাদ দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংসদ এবং বিরোধী নেতা হিসাবে। পদ আসবে- যাবে, ক্ষমতাও তাই, কিন্তু সেগুলি কীভাবে পালন করতে হয় সেটা গুলাম নবী আজাদের থেকে শেখা উচিত। আমি তাই তাঁকে প্রকৃত বন্ধু মানি।”
অন্যদিকে বিদায়ী সাংসদ নিজের বক্তব্যে বলেন, “আমি গর্বিত হিন্দুস্তানি মুসলমান বা ভারতীয় মুসলিম। দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করতে দেওয়ার জন্য ভারতীয় সংসদকে ধন্যবাদ জানাই।” যার হাত ধরে গুলাম নবীর সংসদীয় রাজনীতিতে প্রবেশ সেই ইন্দিরা গান্ধির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ।

Continue Reading
Advertisement