ভারতীয় ক্রিকেট দলের ছয় তরুণ তুর্কীকে Mahindra Thar SUV উপহারের ঘোষণা মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের
Connect with us

খেলার খবর

ভারতীয় ক্রিকেট দলের ছয় তরুণ তুর্কীকে Mahindra Thar SUV উপহারের ঘোষণা মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৩ জানুয়ারী : অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর দলের ছয় সদস্যকে Mahindra Thar SUV উপহার দিচ্ছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রা ৷ শনিবার ট্যুইট করে একথা জানালেন মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা লিমিটেডের চেয়ারম্যান ৷

আনন্দ মহীন্দ্রা নিজের ব্যক্তিগত উদ্যোগে নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, টি নটরাজন এবং শুভমান গিলকে Mahindra Thar SUV উপহার দেবেন বলে টুইট করে জানিয়েছেন। আনন্দ মহীন্দ্রা টুইট করে আরো লেখেন, সাম্প্রতিক ঐতিহাসিক টেষ্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দলের ছয় তরুণ তুর্কী ভারতের ভবিষ্যত প্রজন্মের পক্ষে স্বপ্ন দেখা এবং অসম্ভবকে অন্বেষণ করা সম্ভব করেছে।”

 

Continue Reading
Advertisement