ভাইরাল খবর
হাসিনাকে দেশে ফিরিয়ে রাজনীতির সুযোগ দেওয়ার দাবি! ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে তসলিমা নাসরিন
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) দেশে ফিরে আবার রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে (Panihati) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের (Begum Rokeya Sakhawat Hossain) সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ধর্মভিত্তিক (Religious Politics) রাজনীতি এবং নারীর অধিকার নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তসলিমা বলেন, নারীশিক্ষা ও প্রগতিশীল চিন্তার জন্য তাঁকে জীবদ্দশায় মৌলবাদীদের (Fundamentalists) বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। তাঁর দাবি, বেগম রোকেয়াকে সমাধিস্থ করার ক্ষেত্রেও বাধার সম্মুখীন হতে হয়েছিল। সেই ইতিহাস স্মরণ করেই তিনি পানিহাটিতে এসে শ্রদ্ধা নিবেদন করেন এবং মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তসলিমা বলেন, গণতান্ত্রিক (Democracy) ব্যবস্থায় সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত। তাঁর মতে, শেখ হাসিনার দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাঁকে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন।
একইসঙ্গে ধর্মীয় রাজনীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনীতি সমাজে নারীবিদ্বেষ বাড়ায় এবং সমতার পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশে জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) রাজনীতি নিষিদ্ধ হলে তাঁর আপত্তি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, শরিয়াভিত্তিক (Sharia) রাজনীতি নারী ও সংখ্যালঘুদের অধিকারের জন্য ক্ষতিকর হতে পারে।
এদিন অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code-UCC)-র পক্ষেও সওয়াল করেন তসলিমা। তাঁর বক্তব্য, ধর্ম নয়, সমতার ভিত্তিতে আইন হওয়া উচিত। এতে সব ধর্মের নারীরা সমান অধিকার পাবেন। পাশাপাশি তিনি আক্ষেপ করে জানান, তাঁর নিজেরও বাংলাদেশে ফেরার ইচ্ছা রয়েছে, কিন্তু এখনও সেই সুযোগ পাননি।
