বাস্তুশাস্ত্র
ভালো উপার্জন করেও টাকা ধরে রাখতে পারছেন না? জেনে নিন কোন বাস্তুদোষের কারণে এমন হয়
ডিজিটাল ডেস্কঃ ভালো উপার্জন (Income) থাকা সত্ত্বেও অনেকের সংসারে অর্থ (Money) সঞ্চয় হয় না। অকারণ খরচ, বারবার আর্থিক সমস্যা, মানসিক অশান্তি (Mental Stress) কিংবা কর্মক্ষেত্রে বাধার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুযায়ী, এর পেছনে আমাদের প্রতিদিনের কিছু ভুল অভ্যাস দায়ী হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসগুলো ঘরে নেতিবাচক শক্তি (Negative Energy) বাড়ায় এবং ধীরে ধীরে আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়ায়।
বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ, সময় থাকতে এই অভ্যাসগুলি বদলে না ফেললে ঋণের বোঝা বাড়তে পারে। শুধু অর্থনৈতিক সমস্যা নয়, পারিবারিক সম্পর্ক, কর্মজীবন (Career) এবং শারীরিক-মানসিক স্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বাস্তুমতে, ফাটা বা নোংরা বিছানার চাদর (Bedsheet) ব্যবহার অশুভ বলে ধরা হয়। একইভাবে ছেঁড়া অন্তর্বাস (Undergarment) ব্যবহার করলে শুক্র (Venus) গ্রহের শুভ প্রভাব কমে যায় বলে বিশ্বাস করা হয়, যা ধন-সম্পদ ও সুখ-সমৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।
রাতে রান্নাঘরের সিঙ্কে (Sink) নোংরা বাসন ফেলে রাখাও বাস্তুশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়। এতে ঘরের সমৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। তাই রাতে ঘুমানোর আগে বাসন পরিষ্কার করে রাখার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া বাড়ির প্রধান দরজার (Main Door) সামনে জুতো-চপ্পল ছড়িয়ে রাখা উচিত নয়। বিশ্বাস করা হয়, এতে মা লক্ষ্মীর আগমন বাধাপ্রাপ্ত হয়। দরজা পরিষ্কার রাখা, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো এবং বিশেষ দিনে আলপনা দেওয়া শুভ বলে মনে করা হয়।
আরও একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো খাবারের থালায় (Plate) হাত না ধোয়া। বাস্তুশাস্ত্রে এটিকে মা অন্নপূর্ণার অপমান হিসেবে ধরা হয়। পাশাপাশি ঘরে ভাঙা আয়না (Broken Mirror), ফাটা বাসন বা চিড় ধরা কাচের জিনিস রাখা থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ এগুলি নেতিবাচক শক্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস।
এছাড়া মানিব্যাগ (Wallet)-এ পুরোনো বিল, অপ্রয়োজনীয় কাগজ বা ধারালো জিনিস জমিয়ে রাখাও শুভ নয়। বাস্তুমতে, পরিষ্কার ও গোছানো মানিব্যাগ অর্থের প্রবাহ (Financial Flow) বজায় রাখতে সহায়ক বলে মনে করা হয়।
বিঃদ্রঃ এগুলি বাস্তুশাস্ত্রভিত্তিক বিশ্বাস ও প্রচলিত মতামত। এর পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত নয়।
