ইসকন মিড-ডে মিল দিলেও পড়ুয়াদের পাতে থাকছে ডিম! নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

ইসকন মিড-ডে মিল দিলেও পড়ুয়াদের পাতে থাকছে ডিম! নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মিড-ডে মিল (Mid-Day Meal) নিয়ে দীর্ঘদিনের জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, ১ আগস্ট থেকে ইসকন (ISKCON) স্কুলে মিড-ডে মিল পরিবেশন করলেও পড়ুয়াদের জন্য আলাদাভাবে ডিমের (Egg) ব্যবস্থা করবে রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠী (SHG) বা সেলফ হেল্প গ্রুপের (Self Help Group) মাধ্যমে এই ডিম সরবরাহ করা হবে।

এদিন স্কুল কম্পোজিট গ্র্যান্ট (School Composite Grant) প্রদান অনুষ্ঠানে সরকার ও সরকার-পোষিত মোট ৮০ হাজার ৩৭৫টি স্কুলকে ২৯৬ কোটিরও বেশি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, প্রোটিনসমৃদ্ধ (Protein-rich) খাদ্য নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, এতদিন হাইস্কুল ও আপার প্রাইমারি স্তরে মিড-ডে মিলের জন্য মাথাপিছু ১০ টাকা বরাদ্দ থাকলেও প্রাথমিক বিদ্যালয়ে ছিল মাত্র ৬ টাকা ৭৮ পয়সা। সেই বৈষম্য দূর করে এবার প্রাথমিক স্তরেও মাথাপিছু বরাদ্দ ১০ টাকা করা হয়েছে। নতুন বরাদ্দও ১ আগস্ট থেকেই কার্যকর হবে।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কলকাতা পুরসভা এলাকার সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই ডিম থাকবে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়। অনেকেই আশঙ্কা করেছিলেন, নিরামিষ (Vegetarian) খাবারের কারণে পড়ুয়ারা প্রোটিন থেকে বঞ্চিত হতে পারে।

Advertisement
ads ads

এদিকে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলাও দায়ের হয়। এর মধ্যেই স্কুলশিক্ষা মন্ত্রীর নিরামিষ খাদ্য নিয়ে মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়। তবে মুখ্যমন্ত্রীর সর্বশেষ ঘোষণায় স্পষ্ট হয়েছে, ইসকন খাবার পরিবেশন করলেও ডিম বাদ যাচ্ছে না। রাজ্য সরকারের উদ্যোগেই পড়ুয়াদের আলাদাভাবে ডিম দেওয়া হবে, যাতে পুষ্টির কোনও ঘাটতি না থাকে।