২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ পর্ষদের! অনেক বিষয়ে আনা হয়েছ বদল
Connect with us

রাজ্যের খবর

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ পর্ষদের! অনেক বিষয়ে আনা হয়েছ বদল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) কবে থেকে শুরু হবে, তা নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে পূর্ণাঙ্গ সূচি (Routine) প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। পর্ষদের বিজ্ঞপ্তি (Notification) অনুযায়ী, ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং ২৫ ফেব্রুয়ারি ঐচ্ছিক (Optional) বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।

পর্ষদ জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। তবে পরীক্ষার্থীদের (Candidates) জন্য প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র (Question Paper) পড়ার সময় হিসেবে নির্ধারিত হয়েছে। ফলে উত্তর লেখার জন্য পূর্ণ ৩ ঘণ্টা সময় পাওয়া যাবে।

পরীক্ষার সূচি

  • ১৫ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা (First Language)
  • ১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা (Second Language)
  • ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ইতিহাস (History)
  • ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার): ভূগোল (Geography)
  • ২২ ফেব্রুয়ারি (সোমবার): গণিত (Mathematics)
  • ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভৌতবিজ্ঞান (Physical Science)
  • ২৪ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান (Life Science)
  • ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ঐচ্ছিক বিষয় (Optional Subject)

বিশেষ কিছু বিষয়ের পরীক্ষার সময় আলাদা রাখা হয়েছে। সিউয়িং অ্যান্ড নিডল ক্রাফ্ট (Sewing & Needle Craft) পরীক্ষা চলবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে পর্যন্ত। ভোকাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল মিউজিক (Vocal & Instrumental Music) পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। কম্পিউটার অ্যাপ্লিকেশন (Computer Application) লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা ৪৫ মিনিট এবং ব্যবহারিক (Practical) পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলেই অনুষ্ঠিত হবে। বৃত্তিমূলক (Vocational) বিষয়গুলির জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ৪৫ মিনিট।

এদিকে, শারীরিক শিক্ষা (Physical Education), সমাজসেবা (Social Service) এবং কর্মশিক্ষা (Work Education) পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। পর্ষদ জানিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে এই তিনটি বিষয়ের সূচি প্রকাশ করা হবে।

Advertisement
ads ads