বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্পপোস্টে বেঁধে মার! নরেন্দ্রপুর কাণ্ডে সরব মন্ত্রী দিলীপ ঘোষ
Connect with us

ভাইরাল খবর

বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্পপোস্টে বেঁধে মার! নরেন্দ্রপুর কাণ্ডে সরব মন্ত্রী দিলীপ ঘোষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে এক বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্পপোস্টে বেঁধে নির্মম নির্যাতনের (Torture) ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজপুর-নরেন্দ্রপুর পুরসভার পশ্চিম নিশ্চিন্দপুর এলাকায় দিনেদুপুরে বাড়িতে ঢুকে ওই মহিলাকে মারধরের পর ওড়নার ফাঁস দিয়ে টেনে মাঠে নিয়ে যাওয়া হয়।

সেখানে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাঁর মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এমনকি ব্লেড (Blade) দিয়ে তাঁর জিভ কেটে নেওয়ার ও খুনের চেষ্টা (Attempt to Murder) করা হয় বলেও অভিযোগ। মায়ের ওপর অত্যাচার দেখে তাঁর ছোট মেয়ে কান্নাকাটি করলে তাকেও খুন্তি দিয়ে আঘাত করা হয়। নির্যাতিতার পরিবারের দাবি, তাঁরা বিজেপি (BJP) সমর্থক হওয়ায় এবং ৭৫ হাজার টাকা তোলা (Extortion) দিতে অস্বীকার করায় সোনারপুর উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগমের অনুগামীরা এই বর্বরতা চালিয়েছে।

আক্রান্তের স্বামী জানান, জমি সংক্রান্ত বিবাদের জেরে গত বছর থেকেই তাঁদের ওপর অত্যাচার চলছে এবং আগে তাঁরা ঘরছড়াও হয়েছিলেন। সরকার বদলালেও এলাকায় প্রাক্তন বিধায়কের অনুগামীদের গুন্ডামি কমেনি। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় ১১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের হওয়ার পর পুলিশি তৎপরতা শুরু হয়েছে। শনিবার রাতে পুলিশ টালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তারিফ উদ্দিন নামে এক মূল অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে। ধৃত ব্যক্তি এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে গা ঢাকা দিয়েছিল। এই ঘটনায় রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী (Gram Unnayan Minister) দিলীপ ঘোষ কড়া প্রতিক্রিয়া দিয়ে জানান, সমাজবিরোধীদের এই দাপট বরদাস্ত করা হবে না এবং পুলিশকে কড়া পদক্ষেপ করতে হবে। পুলিশ ঘটনার তদন্ত (Investigation) জারি রেখেছে।

Continue Reading
Advertisement ads