নির্মল ঘোষকে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং! ‘যে কমিটিতেই থাকুন, গ্রেফতার হবেন’
Connect with us

ভাইরাল খবর

নির্মল ঘোষকে নিয়ে বিস্ফোরক অর্জুন সিং! ‘যে কমিটিতেই থাকুন, গ্রেফতার হবেন’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তোলাবাজির (Extortion) মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁকে খুঁজছিল পুলিশ (Police)। এর মধ্যেই তপসিয়ায় ঋতব্রত শিবিরের বৈঠকে আচমকাই হাজির হন নির্মল ঘোষ। যদিও ওই বৈঠকে তাঁকে আমন্ত্রণ (Invitation) জানানো হয়নি বলেই দাবি করেছে ঋতব্রত শিবির। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

এদিন বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি স্পষ্ট বলেন, “আইন (Law) আইনের পথেই চলবে। উনি যার সঙ্গেই থাকুন, যে কমিটিতেই থাকুন না কেন, তাঁকে গ্রেফতার (Arrest) হতেই হবে। পুলিশ তাদের কাজ করবে।”

জানা গিয়েছে, প্রথমে বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পরে জানা যায়, মেদিনীপুরের আরেক নির্মল ঘোষের নামের সঙ্গে গুলিয়ে যাওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও নির্মল ঘোষ দাবি করেন, তিনি আমন্ত্রণ পেয়েই সেখানে গিয়েছিলেন।

অন্যদিকে, পার্থ সরকার নামে এক যুবকের অভিযোগকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। তাঁর দাবি, ২০২৪ সালের ৯ নভেম্বর তিনি ডিয়ার লটারিতে (Lottery) এক কোটি টাকা জেতেন। এরপর হোটেল মালিক সুশান্ত সরকার তাঁকে নির্মল ঘোষের কাছে নিয়ে যান। সেখানে চাকরির প্রলোভন দেখিয়ে লটারির টিকিট হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে তাঁকে মারধর করা হয় এবং আগ্নেয়াস্ত্র (Firearm) দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement
ads ads

যুবকের আরও দাবি, প্রথমে পুলিশ তাঁর অভিযোগ সম্পূর্ণভাবে নথিভুক্ত করেনি। পরে সরকার পরিবর্তনের পর তিনি খড়দা থানায় নির্মল ঘোষ, তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ, তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস এবং হোটেল মালিক সুশান্ত সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই সুশান্ত সরকার ও জয়ন্ত দাস গ্রেফতার হয়েছেন। পুলিশ সূত্রে খবর, এরপর থেকেই নির্মল ঘোষ এলাকা ছেড়ে গা-ঢাকা দেন। তাঁর হঠাৎ প্রকাশ্যে আসা এবং রাজনৈতিক বৈঠকে উপস্থিতি ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। অভিযোগকারী যুবকের দাবি, পুলিশের উপর তাঁর আস্থা রয়েছে এবং দ্রুত নির্মল ঘোষকে গ্রেফতার করা হবে বলেই তিনি আশাবাদী।