মোদী সরকারের বড় মানবিক পদক্ষেপ! ভেনেজুয়েলায় ভারত পাঠাল ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম
Connect with us

দেশের খবর

মোদী সরকারের বড় মানবিক পদক্ষেপ! ভেনেজুয়েলায় ভারত পাঠাল ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বিপর্যস্ত ভেনেজুয়েলার (Venezuela) পাশে মানবিক সহায়তার হাত বাড়াল ভারত (India)। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের চিকিৎসা ও ত্রাণ নিশ্চিত করতে কেন্দ্র সরকার ‘অপারেশন অ্যামিস্টাড’ (Operation Amistad) নামে বিশেষ ত্রাণ অভিযান শুরু করেছে। ‘অ্যামিস্টাড’ শব্দের অর্থ বন্ধুত্ব, আর সেই বার্তাই পৌঁছে দিতে ভারতীয় বায়ুসেনার (IAF) দুটি সি-১৭ গ্লোবমাস্টার (C-17 Globemaster) বিমান ইতিমধ্যেই ভেনেজুয়েলার উদ্দেশে রওনা দিয়েছে।

গত ২৫ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে, হাসপাতাল, স্কুল ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো (Infrastructure) ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাধিক মানুষের মৃত্যু এবং হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

ভারতের পাঠানো ত্রাণে রয়েছে সেনাবাহিনীর (Indian Army) একটি ফিল্ড হাসপাতাল ইউনিট (Field Hospital Unit), ৩৫ টনেরও বেশি জরুরি ত্রাণসামগ্রী (Relief Materials), প্রয়োজনীয় ওষুধ (Medicines), চিকিৎসা সরঞ্জাম (Medical Equipment) এবং দুটি অত্যাধুনিক ভীষ্ম কিউব (BHISHM Cube)। এই মডুলার চিকিৎসা ইউনিটের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই অস্থায়ী হাসপাতাল গড়ে তুলে জরুরি চিকিৎসা, অস্ত্রোপচার, ট্রমা কেয়ার (Trauma Care) ও এক্স-রে পরিষেবা দেওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ভূমিকম্পের পর ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর (S. Jaishankar) জানান, এই মানবিক উদ্যোগের মাধ্যমে কঠিন সময়ে ভেনেজুয়েলার পাশে থাকার প্রতিশ্রুতি আরও একবার বাস্তবায়িত হল।

Advertisement
ads ads

হিন্ডন বিমানঘাঁটি (Hindon Air Force Station) থেকে রওনা দেওয়া মেডিক্যাল টিমে রয়েছেন ৪১ জন সদস্য, যার মধ্যে ৯ জন চিকিৎসক। তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি চিকিৎসা, ট্রমা ব্যবস্থাপনা ও অস্ত্রোপচার পরিষেবা দিতে প্রস্তুত। দুর্যোগ মোকাবিলায় ভারতের এই উদ্যোগ আন্তর্জাতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement ads