এলপিজি সরবরাহে বড় ছাড়! কেন্দ্রের ঘোষণায় স্বস্তি শিল্পমহলে
Connect with us

দেশের খবর

এলপিজি সরবরাহে বড় ছাড়! কেন্দ্রের ঘোষণায় স্বস্তি শিল্পমহলে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরান ও আমেরিকার মধ্যে সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হওয়ার পর পশ্চিম এশিয়ার (West Asia) ভূ-রাজনৈতিক সঙ্কট অনেকটাই কেটেছে। এর ফলে পুনরায় খুলে গিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz)। এই ইতিবাচক পরিস্থিতির ওপর ভিত্তি করে দেশের লাখ লাখ বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। জানানো হয়েছে, অ-গৃহস্থালি বা বাণিজ্যিক এলপিজি (Commercial LPG Supply) সরবরাহের ওপর জারি থাকা সমস্ত ধরণের বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

ইরান যুদ্ধের সময় দেশের অভ্যন্তরে সাধারণ গৃহস্থালির ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের নিরবচ্ছিন্ন জোগান বজায় রাখতে সরকার ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন’ (Essential Commodities Act) প্রয়োগ করেছিল। সেই সময় ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডার ও একলপ্তে বড় মাপের বাল্ক এলপিজি (Bulk LPG) সরবরাহে বড়সড় কাটছাঁট করা হয়েছিল। কিন্তু বর্তমানে এলপিজির দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং বিদেশ থেকে আমদানি স্বাভাবিক হতেই যুদ্ধের আগের প্রাক-সংকট স্তরে ফিরছে ১৯ কেজির প্যাকড সিলিন্ডারের ১০০% সরবরাহ। পাশাপাশি বাল্ক এলপিজি সরবরাহও আগের তুলনায় ৫০ শতাংশ স্বাভাবিক করা হয়েছে।

এর ফলে হোটেল, রেস্তোরাঁ, ছোট ধাবা, হাসপাতাল এবং ফুড প্রসেসিং ইউনিটগুলি সরাসরি উপকৃত হবে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ায় আগামী দিনে খাদ্যপণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি রিলায়েন্সের মতো বড় শিল্প সংস্থাগুলির সুবিধার্থে সি৩ ও সি৪ হাইড্রোকার্বন স্ট্রিম (Hydrocarbon Stream) পুনরায় পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এর জন্য শর্ত রাখা হয়েছে যে, দেশে প্রতিদিন অন্তত ৪০ হাজার টন এলপিজি উৎপাদন (LPG Production) বজায় রাখতে হবে। সরকারের এই সিদ্ধান্তে ধুঁকতে থাকা বাণিজ্যিক ক্ষেত্রে আবার নতুন জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement ads