"মা যখন অসুস্থ, তখন তাঁকে ছেড়ে চলে যাবেন?" বিদ্রোহী বিধায়কদের দলে ফেরার আর্তি মমতার
Connect with us

ভাইরাল খবর

“মা যখন অসুস্থ, তখন তাঁকে ছেড়ে চলে যাবেন?” বিদ্রোহী বিধায়কদের দলে ফেরার আর্তি মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে চলতে থাকা তীব্র রাজনৈতিক টানাপোড়েনের (Political Tensions) আবহে এবার সরাসরি বিদ্রোহী নেতা ও বিধায়কদের উদ্দেশ্যে কড়া ও আবেগঘন বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার উত্তর কলকাতা তৃণমূলের জেলা সভাপতি কুণাল ঘোষের উদ্যোগে রামমোহন লাইব্রেরিতে একটি কর্মিসভার (Workers’ Meeting) আয়োজন করা হয়েছিল। সেখানেই দূরভাষের (Phone Call) মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দলনেত্রী স্পষ্ট জানান, দলের সাথে বিশ্বাসঘাতকতা (Betrayal) করলে জনগণের দরবারে কোনো ক্ষমা মিলবে না।

সাম্প্রতিক সময়ে নতুন পরিষদীয় ব্লক (Legislative Block) গঠন, সই জালিয়াতি এবং একের পর এক বিধায়ক-সাংসদের দলবদলের কারণে ব্যাকফুটে শাসকদল। এই পরিস্থিতিতে কর্মীদের মনোবল চাঙ্গা করতে মমতা বলেন, “আজ যাঁদের ত্যাগ ও সংগ্রামের (Struggle) সুফল ভোগ করে অনেকে ক্ষমতায় এসেছেন, তাঁরাই আজ নিজেদের ও পরিবারের স্বার্থে বেইমানি করছেন।” এর পরেই নাম না করে বিরোধী দলনেতা (Leader of Opposition) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “উনি হলেন বিজেপি স্পনসর্ড সিপিএমের নেতা। সিপিএম অন্তত একটা ভালো কাজ করেছিল যে ওনাকে বহিষ্কার (Expel) করেছিল।”

কড়া সমালোচনার পাশাপাশি বিদ্রোহী শিবিরের একাংশকে দলে ফিরে আসার জন্য আবেগঘন আবেদনও জানান তৃণমূল সুপ্রিমো। দলীয় ভাঙনের কথা উল্লেখ করে তিনি বলেন, “মা আপনাকে মানুষ করল, আর আজ যখন মা অসুস্থ (Ill), তখন তাঁকে ছেড়ে চলে যাবেন? যাঁদের এখনও সুবুদ্ধি আছে, তাঁরা ফিরে আসুন।” একই সাথে তিনি সতর্কবার্তা (Warning) দিয়ে বলেন, যাঁরা এই ভুল পথে অনড় থাকবেন, তাঁরা শেষ পর্যন্ত “না ঘর কা, না ঘাট কা” হয়েই থেকে যাবেন।

Continue Reading
Advertisement ads