চশমায় লুকানো গোপন ক্যামেরা! ধৃত স্বরূপ বিশ্বাসকে ঘিরে আদালতে নতুন বিস্ফোরক অভিযোগ
Connect with us

ভাইরাল খবর

চশমায় লুকানো গোপন ক্যামেরা! ধৃত স্বরূপ বিশ্বাসকে ঘিরে আদালতে নতুন বিস্ফোরক অভিযোগ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ টলিপাড়ার ক্ষমতার অলিন্দে দীর্ঘদিন ধরে রাজত্ব করা স্বরূপ বিশ্বাসকে ঘিরে এবার সামনে এল এক নজিরবিহীন বিস্ফোরক তথ্য। তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গত ৪ জুন গ্রেফতার (Arrested) হওয়া এই নেতার বিরুদ্ধে এবার রিজেন্ট পার্ক থানার একটি পৃথক মামলায় ‘শোন অ্যারেস্ট’ (Shown Arrest) দেখানো হয়েছে। বৃহস্পতিবার আলিপুর আদালতে শুনানির সময় অভিযোগকারীর আইনজীবী দাবি করেন, স্বরূপ এমন একটি বিশেষ চশমা ব্যবহার করতেন যাতে গোপন ক্যামেরা (Camera) বসানো ছিল। এই চশমা দিয়ে তিনি মহিলাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের অপব্যবহার ও হেনস্তা করতেন বলে অভিযোগ। একজন প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীর ভাই হওয়ার কারণে টলিউডের (Tollywood) অভিনেতা-অভিনেত্রীরা তাঁর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতেন।

আদালতে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল জানান, টলিপাড়ার টেকনিশিয়ানদের কাজের সুযোগ করে দিতে স্বরূপ ৫ শতাংশ হারে কমিশন (Commission) নিতেন। এছাড়া, ফেডারেশনের কোভিড তহবিল (Covid Fund) বাবদ সংগৃহীত ১ কোটি ২৫ লক্ষ টাকার মধ্যে ৭৫ লক্ষ টাকার কোনও স্পষ্ট আর্থিক নথি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট খুঁজে পাননি। স্বরূপের বিরুদ্ধে আরও একটি মামলায় এক অভিনেত্রী অভিযোগ করেছেন যে, নিউ আলিপুরে একটি স্ট্রিটফুড কার্ট (Streetfood Cart) খোলার অনুমতি দেওয়ার বিনিময়ে তাঁর কাছে ৮০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল এবং তাঁকে ক্লাবে একা দেখা করতে বলা হয়েছিল।

তদন্তকারীদের (Investigators) দাবি, স্বরূপের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র (Firearms) রাখারও অভিযোগ উঠেছে, যা উদ্ধারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই দু’জনের গোপন জবানবন্দি (Statement) রেকর্ড করা হয়েছে। যদিও স্বরূপের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা কোনও অভিযোগই এখনও প্রমাণিত হয়নি। তবে সমস্ত পক্ষের বক্তব্য শুনে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত স্বরূপ বিশ্বাসকে আগামী ২৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে (Police Custody) রাখার নির্দেশ দিয়েছে।

Continue Reading
Advertisement