‘টাটাদের ফেরাতেই হবে’! শিল্পমন্ত্রীর দায়িত্ব নিয়েই বড় বার্তা তাপস রায়ের
Connect with us

ভাইরাল খবর

‘টাটাদের ফেরাতেই হবে’! শিল্পমন্ত্রীর দায়িত্ব নিয়েই বড় বার্তা তাপস রায়ের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন বিজেপি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শিল্পোন্নয়ন (Industrial Development)। রাজ্যের নতুন শিল্প ও বাণিজ্য মন্ত্রী (Minister of Industry and Commerce) হিসাবে দায়িত্বভার গ্রহণ করেই ধামাকা ঘোষণা করলেন তাপস রায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের হারানো গৌরব ফেরাতে টাটাদের (Tata Group) বাংলায় ফেরানোই তাঁদের প্রধান লক্ষ্য।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মন্ত্রী আলমাদের ৩টি সুনির্দিষ্ট বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরির কড়া নির্দেশ দিয়েছেন:

  • পলায়নকারী শিল্পপতিদের তালিকা: বিগত সরকারের আমলে যে ৬৬৮৮ জন বিনিয়োগকারী রাজ্য ছেড়েছেন, তাঁদের কারণ অনুসন্ধান।

  • বিজিবিএস-এর খতিয়ান: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) মাধ্যমে হওয়া মৌ (MoU) বা চুক্তিগুলোর বাস্তব অবস্থা খতিয়ে দেখা।

  • টাটাদের সঙ্গে সম্পর্ক: সিঙ্গুরে টাটাদের প্রত্যাবর্তন এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা।

মন্ত্রী জানান, শিল্পের জন্য ল্যান্ড ব্যাঙ্ক (Land Bank) ও প্রথম ১০০ দিনের মধ্যে স্বচ্ছ জমি নীতি (Land Policy) তৈরি করা হবে। বাংলায় এখন ‘ডবল ইঞ্জিন’ (Double Engine) সরকার থাকায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় শিল্পের চাকা দ্রুত ঘুরবে। আগামী ১৩ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাঁকরাইলে আমুল (Amul) গোষ্ঠীর ৬৫০ কোটি টাকার মেগা প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন, যা রাজ্যের শিল্পায়নে প্রথম বড় মাইলফলক (Milestone)।

Advertisement
ads
Continue Reading
Advertisement