বাংলার নতুন মন্ত্রিসভা ঘোষণা! একনজরে দেখুন শুভেন্দু অধিকারীর পূর্ণ মন্ত্রিসভার তালিকা
Connect with us

ভাইরাল খবর

বাংলার নতুন মন্ত্রিসভা ঘোষণা! একনজরে দেখুন শুভেন্দু অধিকারীর পূর্ণ মন্ত্রিসভার তালিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলায় ঐতিহাসিক পরিবর্তনের পর অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা বণ্টন (Cabinet Portfolio Distribution) সম্পন্ন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোট ৪১ জন মন্ত্রীর মধ্যে অত্যন্ত সুকৌশলে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মে মাসে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পর দফায় দফায় বৈঠকের শেষে এই চূড়ান্ত তালিকা (Final list) প্রকাশ করা হলো।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি এবং কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (PAR) দপ্তর নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। অন্যদিকে, প্রবীণ সাংবাদিক তথা তাত্ত্বিক নেতা স্বপন দাশগুপ্তকে রাজ্যের নতুন অর্থমন্ত্রী (Finance Minister) করা হয়েছে। মানিকতলার বর্ষীয়ান বিধায়ক তাপস রায় পেয়েছেন শিল্প ও বাণিজ্য (Industry & Commerce) দপ্তর এবং বিধাননগরের বিধায়ক ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে গেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।

ব্যারাকপুরের হেভিওয়েট নেতা অর্জুন সিংকে দেওয়া হয়েছে পরিবহণ ও শ্রম দপ্তর। তবে নিশীথ প্রামাণিকের দপ্তরে কিছুটা রদবদল ঘটিয়ে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তরকে দুটি ভাগে ভেঙে স্কুলশিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে দীপক বর্মনকে (যিনি আবাসন ও ক্ষুদ্র শিল্পের দায়িত্বেও আছেন) এবং উচ্চশিক্ষা (Higher Education) ও কারিগরি শিক্ষার দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়।

এছাড়া দিলীপ ঘোষ সামলাবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং অগ্নিমিত্রা পাল পেয়েছেন পুর ও নগরোন্নয়ন দপ্তর। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে পরিষদীয় বিষয়ক ও পর্যটন (Tourism) মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রী হয়েছেন দুধকুমার মণ্ডল এবং বন ও পরিবেশের দায়িত্ব পেয়েছেন মনোজকুমার ওরাওঁ।

Advertisement
ads

minister_name_list

একনজরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রীরা (Ministers of State):

  • স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী (MOS – Independent Charge): মালতী রাভা রায় (নারী ও শিশু উন্নয়ন এবং স্বনির্ভর গোষ্ঠী), রাজেশ মাহাতো (প্রাণিসম্পদ ও মৎস্য), এবং ইন্দ্রনীল খাঁ (যুবকল্যাণ ও ক্রীড়া এবং ক্রেতা সুরক্ষা)।

  • প্রতিমন্ত্রী (MOS): আনন্দময় বর্মন (পরিবহণ ও অর্থ), অশোক দিন্দা (কৃষি বিপণন ও ক্ষুদ্র শিল্প), বিশাল লামা (স্বরাষ্ট্র, পাহাড় ও সংখ্যালঘু), জোয়েল মুর্মু (আদিবাসী উন্নয়ন ও সেচ), হরেকৃষ্ণ বেরা (উচ্চশিক্ষা), নদিয়ারচাঁদ বাউরি (পূর্ত ও অনগ্রসর কল্যাণ), শান্তনু প্রামাণিক (খাদ্য ও পঞ্চায়েত), মৌমিতা বিশ্বাস মিশ্র (শিল্প ও প্রযুক্তি), উমেশ রাই (নগরোন্নয়ন), পূর্ণিমা চক্রবর্তী (তথ্য সংস্কৃতি ও পর্যটন), কৌশিক চৌধুরী (স্কুল শিক্ষা ও দমকল), ভাস্কর ভট্টাচার্য (জনস্বাস্থ্য ও শ্রম), দিবাকর ঘরামি (সমবায় ও বন), অমিয় কিস্কু (কৃষি), কলিতা মাজি (আবাসন), গার্গী দাস ঘোষ (বিদ্যুৎ), বিরাজ বিশ্বাস (আইন), দীপঙ্কর জানা (ভূমি সংস্কার) এবং সুমনা সরকার (স্বাস্থ্য)।

Continue Reading
Advertisement