দিল্লিতে মেগা ভাঙনের মুখে তৃণমূল? জল্পনায় ২১ সাংসদের দলবদল
Connect with us

ভাইরাল খবর

দিল্লিতে মেগা ভাঙনের মুখে তৃণমূল? জল্পনায় ২১ সাংসদের দলবদল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার বিধানসভার (Assembly) পর এবার কি দিল্লির সংসদীয় দলেও ধস নামতে চলেছে তৃণমূলের? রাজনৈতিক অলিন্দে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই মেগা জল্পনা। রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলের অস্তিত্ব রক্ষায় রবিবারই দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন দিল্লিতে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের বৈঠক ঘিরে ব্যস্ততা তুঙ্গে, ঠিক তখনই জানা যাচ্ছে যে, সোমবারই লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের অন্তত ২১ জন বিক্ষুব্ধ সাংসদ বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন। কাকতালীয়ভাবে, এদিনই দিল্লিতে উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও, যা এই দলবদলের জল্পনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

সূত্রের খবর, লোকসভায় (Lower House) তৃণমূলের ২৮ জন এবং রাজ্যসভায় (Upper House) ১৩ জন সাংসদ রয়েছেন। কিন্তু বাংলার মাটিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘নতুন তৃণমূল’ গঠনের পর থেকেই দিল্লির সাংসদদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিদ্রোহী শিবিরের অন্তত ১৬ জন সাংসদ স্পিকার (Speaker) ওম বিড়লার কাছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতার পদ থেকে সরানোর দাবি জানিয়ে চিঠি দিতে পারেন। ইতিমিধ্যেই প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায় পদত্যাগ করেছেন এবং অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়েও তীব্র ইস্তফার গুঞ্জন ছড়িয়েছে।

বিদ্রোহী সাংসদরা ইতিমধ্যেই দিল্লির বিভিন্ন হোটেলে ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে রণকৌশল (Strategy) ঠিক করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত স্তরে সাংসদদের সঙ্গে যোগাযোগ করে দলীয় ঐক্য বজায় রাখার বার্তা দিলেও, বিক্ষুব্ধরা তাঁর বা অভিষেকের সাথে কোনো যোগাযোগ রাখছেন না। এই পরিস্থিতিকে তীব্র কটাক্ষ করে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “বাংলায় অহংকারের সঙ্গে ডিজে বাজানো দলটির সুর আজ দিল্লিতে করুণ বাঁশির মতো শোনাচ্ছে।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভার পরিষদীয় দলের রাশ হারানোর পর লোকসভার নিয়ন্ত্রণও কি এবার কালীঘাটের হাতছাড়া হতে চলেছে, সেটাই এখন দেখার।

Continue Reading
Advertisement