ভাইরাল খবর
স্কুলে তৈরি হবে আধুনিক ‘অ্যাসপিরেশনাল টয়লেট’! নারী সুরক্ষায় মাস্টারস্ট্রোক উদ্যোগ নতুন সরকারের
ডিজিটাল ডেস্কঃ রাজ্যজুড়ে মেয়েদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে ঘোষণা করা হয়েছে, রাজ্যের প্রতিটি গার্লস স্কুলে (Girls School) বসানো হবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। একই সঙ্গে স্কুলগুলোতে তৈরি হবে আধুনিক ‘অ্যাসপিরেশনাল টয়লেট’, যেখানে থাকবে প্যাড ডিসপেনসার (Pad Dispenser), হ্যান্ডওয়াশ এবং ব্যবহৃত প্যাড নষ্ট করার জন্য ইনসিনেরেটর (Incinerator) মেশিন।
নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হল মেয়েদের ঋতুস্রাবকালীন (Menstrual Health) সময়কে আরও সহজ ও স্বাভাবিক করে তোলা। তাঁর কথায়, “মেয়েদের স্কুলে আসা যাতে বাধাগ্রস্ত না হয়, সেই দিকেই আমরা গুরুত্ব দিচ্ছি।”
সরকারি সূত্রে জানা গিয়েছে, একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে প্রায় ৭৫% নারী জরুরি সময়ে স্যানিটারি প্যাডের অভাবে সমস্যায় পড়েন। প্রায় ৯০% মানুষ স্কুল ও শৌচালয়ে প্যাডের সহজলভ্যতা চান। সেই কারণেই এই সিদ্ধান্তকে ‘নারী স্বাস্থ্যে যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী দিনে কলকাতা সফরে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মানোহরলাল খট্টর (Manohar Lal Khattar)-এর হাতে এই প্রকল্পের ফাইল তুলে দেওয়া হবে। রাজ্য সরকারের দাবি, এটি শুধু স্বাস্থ্য নয়, নারীর সম্মান ও নিরাপত্তার দিকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের হাজার হাজার ছাত্রী সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।


