শুভেন্দু সরকারের ‘3D’ নীতি লাগু! হোল্ডিং সেন্টার তৈরি হতেই আটক ৩ বাংলাদেশি
Connect with us

ভাইরাল খবর

শুভেন্দু সরকারের ‘3D’ নীতি লাগু! হোল্ডিং সেন্টার তৈরি হতেই আটক ৩ বাংলাদেশি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অনুপ্রবেশ (Infiltration) রুখতে রাজ্যে কড়া পদক্ষেপ শুরু করল সরকার। ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ (Detect-Delete-Deport) নীতি কার্যকর করতে নির্দেশ জারির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলায় তৈরি হোল্ডিং সেন্টারে (Holding Centre) রাখা হল ৩ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (Bangladeshi Intruder)।

সূত্রের খবর, লালগোলার পদ্মাভবনের তিনতলায় বিশেষ এই হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে বর্তমানে থাকা তিনজনই পুরুষ এবং তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। যদিও তাঁদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনে পরবর্তীতে তাঁদের বিএসএফের (BSF) হাতে তুলে দেওয়া হবে এবং তারপর বাংলাদেশে ‘পুশব্যাক’ (Pushback) প্রক্রিয়া সম্পন্ন হবে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, তিন ধরনের ব্যক্তিকে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে— সীমান্ত পেরিয়ে ধরা পড়া সন্দেহভাজন অনুপ্রবেশকারী, জেলবন্দি বাংলাদেশি নাগরিক এবং যাঁদের প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে।

Advertisement
ads ads

জানা গিয়েছে, পদ্মাভবন মূলত মৎস্যজীবীদের থাকার জন্য তৈরি হয়েছিল। বর্তমানে ভবনের তিনতলা হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাইরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং আটক ব্যক্তিদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে।