ক্ষমতার পালাবদল হতেই ‘অ্যাকশন মোডে’ পুলিশ! হাওড়ার ডনকে অন্তর্বাস পরিয়ে ক্রাইম সিন পুনর্নির্মাণ
Connect with us

ভাইরাল খবর

ক্ষমতার পালাবদল হতেই ‘অ্যাকশন মোডে’ পুলিশ! হাওড়ার ডনকে অন্তর্বাস পরিয়ে ক্রাইম সিন পুনর্নির্মাণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে (West Bengal) প্রশাসনিক পালাবদলের পর অপরাধ দমনে পুলিশের কড়া অবস্থানের আরও এক ঝলক দেখা গেল হাওড়ায় (Howrah)। একসময় উত্তর হাওড়ার ত্রাস বলে পরিচিত কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিংকে (Akash Singh) রবিবার সকালে স্যান্ডো গেঞ্জি (Sando Vest) ও হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)। চেনা দাড়ি-গোঁফহীন অবস্থায় মাথা নিচু করে পুলিশের ঘেরাটোপে হাঁটতে দেখা যায় তাকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুতে আকাশ ও তার সহযোগী সূরজকে গ্রেফতার করা হয়। ২০২১ সালে লিলুয়ায় (Liluah) পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো এবং ২০টির বেশি বোমাবাজির ঘটনায় নাম জড়িয়েছিল আকাশের। তোলাবাজি, ভয় দেখানো এবং একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রবিবার মালিপাঁচঘড়া ও গোলাবাড়ি থানার পুলিশ আকাশকে নিয়ে বিভিন্ন এলাকায় ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’ (Crime Scene Reconstruction) করতে যায়। যে সব এলাকায় সে বোমাবাজি ও হামলার অভিযোগে অভিযুক্ত, সেখানে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়।

Advertisement
ads

পুলিশের দাবি, এটি তদন্তের অংশ এবং নিরাপত্তাজনিত কারণে নেওয়া পদক্ষেপ। তবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, অপরাধীদের উদ্দেশে এটি কড়া বার্তা— আইনের ঊর্ধ্বে কেউ নয়। ইতিমধ্যেই ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Continue Reading
Advertisement