ভাইরাল খবর
ইমাম-পুরোহিত ভাতায় কোপ! জুন থেকে ধর্মীয় শ্রেণিভিত্তিক সমস্ত সরকারি প্রকল্প বন্ধ বাংলায়
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ধর্মভিত্তিক (Religious-Based) সমস্ত সরকারি সহায়তা প্রকল্প বন্ধ করার ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার (Cabinet Meeting) বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি স্পষ্ট করে বলেন, চলতি মাস পর্যন্ত ইমাম (Imam), মোয়াজ্জেম (Muezzin) ও পুরোহিত (Priest) ভাতা সহ ধর্মীয় শ্রেণিভিত্তিক প্রকল্পগুলির সুবিধা মিলবে, তবে আগামী মাস থেকে তা সম্পূর্ণ বন্ধ করা হবে।
মন্ত্রী জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তর (Information & Culture Department) এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের (Minority Affairs & Madrasa Education Department) অধীনে থাকা সমস্ত সহায়তামূলক প্রকল্প ধাপে ধাপে বন্ধ করা হবে। তবে শিক্ষাবৃত্তি (Scholarship) বন্ধ করা হবে না বলে পরিষ্কার করা হয়েছে। বিস্তারিত নির্দেশিকা (Official Notification) শীঘ্রই প্রকাশ করা হবে।
সরকারের দাবি, এই সিদ্ধান্ত প্রশাসনিক সংস্কার (Administrative Reform) এবং আর্থিক স্বচ্ছতা (Financial Transparency) বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। পূর্ববর্তী সরকারের সময়ে চালু থাকা বিভিন্ন ধর্মভিত্তিক ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছিল। এবার সেই নীতি পরিবর্তন করে এক নতুন দিশায় এগোচ্ছে প্রশাসন।
এদিন মন্ত্রী আরও জানান, যাঁরা ট্রাইবুনাল (Tribunal) বা বিশেষ আবেদন প্রক্রিয়ায় আছেন, তাঁদের ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ভোটার তালিকা যাচাই (Voter List Verification) চলবে বলেও জানানো হয়েছে।
একইসঙ্গে রাজ্যে নারী কল্যাণে নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)’ নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবে (Automatic Transfer) এই প্রকল্পে যুক্ত হবেন এবং মাসে ৩,০০০ টাকা পাবেন। নতুন আবেদনকারীদের জন্য অনলাইন পোর্টাল (Online Portal) শীঘ্রই চালু হবে।


