১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রার
Connect with us

ভাইরাল খবর

১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে নারী কল্যাণে নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)’ ও ‘অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)’ ঘিরে বড় ঘোষণা করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর। সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণির মহিলারা মাসিক আর্থিক সহায়তা (Monthly Financial Assistance) পাবেন। একইসঙ্গে সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত (Free Transport) সুবিধাও চালু করা হচ্ছে। ফলে একদিকে যাতায়াত খরচ শূন্য, অন্যদিকে মাসিক আর্থিক সহায়তা—দুই দিকেই স্বস্তি পাচ্ছেন রাজ্যের মহিলারা।

মন্ত্রী জানান, ১ জুন থেকে এই প্রকল্প কার্যকর হবে। ‘লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)’ পাওয়া উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবে (Automatically Transfer) অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন, আলাদা আবেদন লাগবে না। তবে নতুন আবেদনকারীদের জন্য অনলাইন পোর্টাল (Online Portal) শীঘ্রই চালু করা হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল (Digital Application Process) হবে বলে জানানো হয়েছে।

সরকারি সূত্রে দাবি, ভোটার তালিকা যাচাই (Voter List Verification) ও ট্রাইবুনাল আবেদনকারীদের ক্ষেত্রেও বিশেষ বিবেচনা থাকবে, যাতে কেউ বঞ্চিত না হন। প্রতি মাসে ৩,০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। রাজ্যের নারী ক্ষমতায়ন (Women Empowerment) ও আর্থিক সুরক্ষা জোরদার করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

মন্ত্রী আরও জানান, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, মহিলাদের উন্নয়নের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে। সেই প্রতিশ্রুতি পূরণ হল।”

Advertisement
ads

এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক নিরাপত্তা (Financial Security) আরও শক্তিশালী হবে বলে মনে করছে প্রশাসনিক মহল।

Continue Reading
Advertisement