দুর্ঘটনা
সাতসকালে রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! ভস্মীভূত ২টি কোচ, ব্যাহত দিল্লি-মুম্বাই রেল পরিষেবা
ডিজিটাল ডেস্কঃ রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রতলাম স্টেশন ছাড়ার পর বিক্রমগড় আলোটের কাছে তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) ‘বি-১’ (B-1) কোচে হঠাৎ ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক তদন্তে (Investigation) অনুমান, শর্ট সার্কিটের (Short circuit) জেরেই এই দুর্ঘটনা (Accident)।
ভোরের আলো ফোটার আগে ঘুমন্ত যাত্রীরা ট্রেনের কামরায় ধোঁয়া ও আগুন দেখে আতঙ্কিত (Panicked) হয়ে পড়েন। ট্রেনের গার্ড বিষয়টি লক্ষ্য করা মাত্রই লোকো পাইলটকে সতর্ক করেন এবং জরুরি ভিত্তিতে ট্রেনটি থামানো হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনের দুটি কোচ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, তবে রেলকর্মীদের তৎপরতায় বি-১ কোচে থাকা ৬৮ জন যাত্রীকে সুরক্ষিতভাবে উদ্ধার (Rescue) করা সম্ভব হয়েছে। আগুন যাতে আরও না ছড়ায়, তাই তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ (Power supply) বিচ্ছিন্ন করে ক্ষতিগ্রস্ত কোচটি ট্রেন থেকে আলাদা করা হয়। কোটা রেল বিভাগের (Railway Division) ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
যাত্রীদের প্রাথমিক চিকিৎসার (Medical treatment) জন্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম পাঠানো হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য কোটা স্টেশন থেকে অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে মুম্বই-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে এবং ওই রুটে রেল পরিষেবা (Railway service) সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে যায়। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার আসল কারণ জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।


