অন্নপূর্ণা ভান্ডার প্রাপকদের প্রসঙ্গে বক্তব্য রাখলেন জেলা বিজেপির সভাপতি
Connect with us

উত্তর দিনাজপুর

অন্নপূর্ণা ভান্ডার প্রাপকদের প্রসঙ্গে বক্তব্য রাখলেন জেলা বিজেপির সভাপতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে নতুন সরকার গঠিত হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar) প্রকল্প নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। আগামী ১ জুন থেকে এই প্রকল্পের অধীনে মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন। তবে যে সমস্ত মহিলাদের নাম এসআইআর (SIR) তালিকা থেকে বাদ পড়েছে, তাদের এই আর্থিক সুবিধা পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ হিন্দু মহিলাদের আশ্বস্ত করেছেন। তিনি জানান, যে সমস্ত হিন্দু মহিলাদের নাম বর্তমানে প্রকল্পের বাইরে রয়েছে, সিএএ (CAA)-র মাধ্যমে তাঁদের নাগরিকত্ব (Citizenship) ফিরিয়ে দেওয়া হবে। এর ফলে তাঁরা অনায়াসেই সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন। নিমাই কবিরাজ স্পষ্ট করে দিয়েছেন যে, হিন্দু মহিলাদের সরকারি সুবিধা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

অন্যদিকে, অন্য ধর্মাবলম্বীদের (Other Religions) ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে, তাঁদের বিষয়টি ট্রাইব্যুনালের (Tribunal) মাধ্যমে মীমাংসা হবে এবং সেখানে আইন তার নিজস্ব পথেই চলবে। নতুন সরকারের এই পদক্ষেপে যেমন খুশির হাওয়া রয়েছে, তেমনই নাগরিকত্ব ও প্রকল্প প্রাপ্তির এই শর্ত নিয়ে জেলা রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। মূলত প্রকৃত নাগরিকদের কাছে সরকারি পরিষেবা (Public Service) পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন।

Advertisement
ads
Continue Reading
Advertisement