শুভেন্দুর বাংলায় চালু আয়ুষ্মান ভারত! খুশিতে মুখ্যমন্ত্রী ও বাংলার মানুষকে অভিনন্দন মোদীর
Connect with us

ভাইরাল খবর

শুভেন্দুর বাংলায় চালু আয়ুষ্মান ভারত! খুশিতে মুখ্যমন্ত্রী ও বাংলার মানুষকে অভিনন্দন মোদীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (Government) গঠনের পরেই স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার নবান্নে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) তিনি রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) চালুর ঐতিহাসিক সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বাংলার মানুষকে অভিনন্দন জানিয়েছেন।

Advertisement
ads

প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে (X Handle) লিখেছেন, “পশ্চিমবঙ্গের ভাই-বোনদের কল্যাণই আমার অগ্রাধিকার (Priority)। আমি অত্যন্ত আনন্দিত যে বাংলার মানুষ এখন থেকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। ডবল ইঞ্জিনের সরকার (Double Engine Government) কেন্দ্রীয় প্রকল্পগুলো রাজ্যে নির্বিঘ্নে বাস্তবায়ন নিশ্চিত করবে।” উল্লেখ্য, ২০১৮ সালে এই প্রকল্প চালু হলেও তৎকালীন তৃণমূল সরকার ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের যুক্তি দেখিয়ে তা বাংলায় আটকে রেখেছিল।

স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্প নিয়ে রাজ্যে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ ছিল। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলোর (Private Hospitals) গাফিলতি এবং রাজ্যের বাইরে এই বিমা অকেজো হওয়ায় রোগীরা চরম সমস্যায় পড়তেন। ৫ লক্ষ টাকা বিমার কথা থাকলেও বেসরকারি হাসপাতালে সাধারণ মানুষ সামান্যই সুবিধা পেতেন। শুভেন্দু সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে বাংলার মানুষ উন্নত মানের সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা (Affordable Healthcare) এবং ভিনরাজ্যের বড় হাসপাতালগুলোতেও বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারতের পাশাপাশি ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং ‘বিশ্বকর্মা যোজনা’-র মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলোও রাজ্যে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Continue Reading
Advertisement