শুভেন্দুর ‘থিংক ট্যাংক’ সুব্রত গুপ্ত! বিশেষ পর্যবেক্ষক থেকে এবার মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা
Connect with us

ভাইরাল খবর

শুভেন্দুর ‘থিংক ট্যাংক’ সুব্রত গুপ্ত! বিশেষ পর্যবেক্ষক থেকে এবার মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলায় পরিবর্তনের সরকার আসতেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল শুরু করলেন নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রক্তপাতহীন ও অবাধ ভোট করানোর কারিগর, অবসরপ্রাপ্ত আইএএস (IAS) সুব্রত গুপ্তকে নিজের প্রধান পরামর্শদাতা (Advisor) হিসেবে নিয়োগ করলেন তিনি। রাজ্যপাল আর.এন. রবির নির্দেশক্রমে ইতিমধ্যেই এই নিয়োগের বিজ্ঞপ্তি (Notification) জারি করা হয়েছে।

১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই দক্ষ আধিকারিক সুব্রত গুপ্ত আইআইটি খড়্গপুরের প্রাক্তনী এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। একসময় রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হওয়ার অন্যতম দাবিদার হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সেই সুযোগ দেননি বলে দাবি রাজনৈতিক মহলের। এবার শুভেন্দু অধিকারীর সরকার সেই অভিজ্ঞ আমলাকেই প্রশাসনের শীর্ষে ফিরিয়ে আনল। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব (Private Secretary) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২০১৭ ব্যাচের তরুণ আইএএস শান্তনু বালাকে, যিনি বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলা শাসক ছিলেন।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর দ্রুত রূপায়ণ এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় (Coordination) বাড়াতে এই দুই আমলা অনুঘটক হিসেবে কাজ করবেন। শনিবার ব্রিগেডে শপথ গ্রহণের পর বিকেলেই অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডের স্বাক্ষরিত এই নির্দেশিকা কার্যকর হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতেই শুভেন্দু এই ‘মাস্টারস্ট্রোক’ দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement