রবীন্দ্রজয়ন্তীতেই ব্রিগেডে বিজেপির মেগা শপথ! আমন্ত্রিত বিমান বসু, সুর মেলাতে পারেন ইমন
Connect with us

ভাইরাল খবর

রবীন্দ্রজয়ন্তীতেই ব্রিগেডে বিজেপির মেগা শপথ! আমন্ত্রিত বিমান বসু, সুর মেলাতে পারেন ইমন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আগামী শনিবার। প্রথমবার রাজ্যের মসনদে বসতে চলেছে বিজেপি সরকার। এই ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানকে (Swearing-in ceremony) স্মরণীয় করে রাখতে কোনো ত্রুটি রাখছে না গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপিশাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার মুখরিত হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।

রাজনৈতিক সৌজন্য বজায় রাখতে বিজেপি নেতৃত্ব বিরোধী শিবিরের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানাচ্ছে। সূত্রের খবর, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। রীতি অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস প্রতিনিধিদেরও আমন্ত্রণপত্র পাঠানো হতে পারে। এই শপথ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করছে রবীন্দ্রজয়ন্তী। বাঙালিয়ানায় শান দিতে শপথের আগে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে, যেখানে পারফর্ম (Perform) করতে পারেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। উল্লেখ্য, ইমন চক্রবর্তী পূর্ববর্তী তৃণমূল সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও, এবার নতুন সরকারের শপথে তাঁর গান গাওয়ার সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, শনিবার ব্রিগেডের মূল মঞ্চে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর (Deputy CM) পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রী শপথ নিতে পারেন। নতুন মন্ত্রিসভার নামের তালিকা চূড়ান্ত করতে আরএসএস (RSS)-এর সঙ্গে একপ্রস্থ বৈঠকও সেরেছেন অমিত শাহ। কারা স্থান পাচ্ছেন মন্ত্রিসভায়, তা নিয়ে বর্তমানে জয়ী বিধায়কদের মধ্যে টানটান উত্তেজনা (Tension) বিরাজ করছে। আড়ম্বর আর জাঁকজমকের সঙ্গে এই অনুষ্ঠানটি বাংলার মানুষের কাছে এক বিশেষ বার্তা পৌঁছে দিতে চায় গেরুয়া নেতৃত্ব।

Advertisement
ads
Continue Reading
Advertisement