বিনোদন
বক্স অফিসে ৩০০০ কোটির ব্যবসা করার পর এবার কি আসছে ‘ধুরন্ধর ৩’? বড় ইঙ্গিত নির্মাতাদের
ডিজিটাল ডেস্কঃ বলিউডের (Bollywood) অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’ (Dhurandhar) ঘিরে আবারও জল্পনা তুঙ্গে। রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই স্পাই থ্রিলার সিরিজের তৃতীয় পর্ব অর্থাৎ ‘ধুরন্ধর ৩’ (Dhurandhar 3) নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।
২০২৫ সালে মুক্তি পাওয়া প্রথম পর্ব এবং ২০২৬ সালের দ্বিতীয় পর্ব বক্স অফিসে (Box Office) রেকর্ড গড়েছে। দুই পর্ব মিলিয়ে প্রায় ৩০০০ কোটিরও বেশি আয় করেছে এই ফ্র্যাঞ্চাইজি। আর সেই সাফল্যের পরই দর্শকদের নজর এখন তৃতীয় পর্বের দিকে।
সম্প্রতি ছবির সহ-প্রযোজক জ্যোতি দেশপান্ডে (Jyoti Deshpande) জানিয়েছেন, “ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনও শেষ হয়নি। বছরের শেষ দিকে দর্শকদের জন্য একটি বড় সারপ্রাইজ (Surprise) অপেক্ষা করছে।” তাঁর এই মন্তব্যের পর থেকেই ভক্তদের মধ্যে জোরালো হয়েছে তৃতীয় পর্বের জল্পনা।
তবে পরিচালক আদিত্য ধর (Aditya Dhar) আগেই জানিয়েছিলেন, তিনি আপাতত তৃতীয় পর্ব তৈরি করতে আগ্রহী নন। তবুও প্রযোজকের রহস্যময় মন্তব্যে আবারও নতুন আশার আলো দেখছেন ভক্তরা।
প্রথম পর্বে বিশ্বজুড়ে প্রায় ১৩০০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। দ্বিতীয় পর্ব আরও বড় সাফল্য পায়, যেখানে আয় দাঁড়ায় প্রায় ১৭৮৮ কোটি টাকা। রণবীর সিং ছাড়াও ছবিতে সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুনসহ একাধিক তারকা ছিলেন।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটাই প্রশ্ন—তবে কি সত্যিই আসছে ‘ধুরন্ধর ৩’? নির্মাতাদের ইঙ্গিতেই এখন উত্তেজনার পারদ চড়ছে ভক্তদের মধ্যে।


