অভিষেকের বাড়ি থেকে সরল স্ক্যানার মেশিন! রাজনৈতিক মহলে নতুন আলোড়ন
Connect with us

ভাইরাল খবর

অভিষেকের বাড়ি থেকে সরল স্ক্যানার মেশিন! রাজনৈতিক মহলে নতুন আলোড়ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গত দশ বছর ধরে বাংলার অন্যতম ক্ষমতার কেন্দ্র (Power Center) হিসেবে পরিচিত ছিল হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাসভবন ঘিরেই ছিল কড়া পুলিশি বেষ্টনী এবং ভিভিআইপিদের আনাগোনা। বুধবার সকালে সেই চেনা ছবি আমূল বদলে গেল। বাড়িটির সামনে থেকে শুধু অতিরিক্ত পুলিশি নিরাপত্তাই (Security) সরিয়ে নেওয়া হলো না, বরং বাড়ির ভিতরে থাকা সরকারি স্ক্যানার মেশিনগুলিও (Scanner Machines) পুলিশ তুলে নিয়ে গেল।

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই বাড়ির নিরাপত্তা নিয়ে ক্ষোভ ছিল আকাশছোঁয়া। তবে অবাক করার মতো বিষয় হলো, এই নিরাপত্তায় সবচেয়ে বেশি নাজেহাল হতেন খোদ তৃণমূলের নেতা-মন্ত্রীরা। অভিযোগ (Allegation), বাড়ির ভিতরে ঢোকার সময় তাঁদের ব্যাগ স্ক্যান করা হতো এবং মোবাইল ফোন জমা রাখতে বাধ্য করা হতো। এখন সেই কড়াকড়ি উঠে যাওয়ায় শাসকদলের অন্দরের অনেক নেতা-মন্ত্রীও মনে মনে খুশি হয়েছেন।

রাজ্যে ক্ষমতার সমীকরণ (Political Equation) বদলে যেতেই পুলিশ প্রশাসন স্বতঃস্ফূর্তভাবে এই পদক্ষেপ নিতে শুরু করেছে। প্রশাসনের এই ‘ভুল সংশোধন’ করার প্রক্রিয়া দেখে আমোদিত বাংলার সাধারণ মানুষ। এতদিন যে পুলিশ ছিল তৃণমূলের ক্ষমতার প্রধান স্তম্ভ, তারাই এখন ক্ষমতার অপব্যবহারের (Misuse of power) প্রতীকগুলি একে একে সরিয়ে দিচ্ছে। শান্তিনিকেতনের সামনে এখন আর সেই আগের মতো দম্ভ বা অতিরিক্ত কড়াকড়ি নেই, যা দেখে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement