পুনর্নির্বাচনের ইঙ্গিত! জ্ঞানেশ কুমারের নির্দেশে ডায়মন্ড হারবারে পরিদর্শনে বিশেষ পর্যবেক্ষক
Connect with us

ভাইরাল খবর

পুনর্নির্বাচনের ইঙ্গিত! জ্ঞানেশ কুমারের নির্দেশে ডায়মন্ড হারবারে পরিদর্শনে বিশেষ পর্যবেক্ষক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দু’দফা বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) শেষ হলেও রাজ্যে ভোট-পরবর্তী উত্তেজনা থামছে না। একাধিক বুথে অনিয়মের অভিযোগ ঘিরে এবার কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন (Election Commission)।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত (Subrata Gupta) সরজমিনে তদন্ত শুরু করেছেন ডায়মন্ড হারবার ও সংলগ্ন এলাকায়। অভিযোগ খতিয়ে দেখে কোথায় কোথায় পুনর্নির্বাচন (re-poll) হবে, তা মাঠ পর্যায়ে যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

দ্বিতীয় দফার ভোটের পর মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে, যার বেশিরভাগই দক্ষিণ ২৪ পরগনার ফলতা, মগরাহাট, বজবজ ও ডায়মন্ড হারবার এলাকায়। অভিযোগগুলির মধ্যে রয়েছে ইভিএম টেম্পারিং, বুথ দখল, এজেন্ট বের করে দেওয়া এবং নজরদারিতে বাধা দেওয়ার মতো গুরুতর বিষয়। বিশেষ করে মগরাহাট পশ্চিমে ভোটারের পোশাকে স্পাই ক্যামেরা থাকার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সব অভিযোগ খতিয়ে দেখে জিরো টলারেন্স নীতি (zero tolerance policy) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
ads

কমিশন সূত্রে জানা গেছে, স্ক্রুটিনির কাজ এখন আর শুধু কাগজে নয়, সরাসরি মাঠে গিয়ে করা হচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে শুক্রবারই কয়েকটি বুথে পুনর্নির্বাচনের ঘোষণা হতে পারে।

Continue Reading
Advertisement