গ্রেট নিকোবরে উন্নয়নের নামে বৃক্ষনিধন! মোদি সরকারকে ‘প্রকৃতির অপরাধী’ তকমা রাহুল গান্ধীর
Connect with us

দেশের খবর

গ্রেট নিকোবরে উন্নয়নের নামে বৃক্ষনিধন! মোদি সরকারকে ‘প্রকৃতির অপরাধী’ তকমা রাহুল গান্ধীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: গ্রেট নিকোবর দ্বীপে প্রস্তাবিত মেগা প্রজেক্ট বা মহাপরিকল্পনাকে কেন্দ্র করে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দ্বীপটি পরিদর্শনের পর তিনি অভিযোগ করেন, উন্নয়নের (Development) আড়ালে ১৬০ বর্গকিলোমিটার প্রাচীন রেইনফরেস্ট বা বৃষ্টিঅরণ্য ধ্বংসের নীল নকশা তৈরি হয়েছে। কয়েক লক্ষ গাছ কাটার জন্য চিহ্নিত করা হয়েছে, যা মানবস্মৃতির (Human memory) চেয়েও প্রাচীন।

রাহুল গান্ধী এই প্রকল্পকে ভারতের প্রাকৃতিক এবং আদিবাসী ঐতিহ্যের (Tribal heritage) বিরুদ্ধে সংঘটিত অন্যতম “বৃহৎ জালিয়াতি” ও “গুরুতর অপরাধ” বলে বর্ণনা করেছেন। তার দাবি, প্রায় ৯২ হাজার কোটি টাকার এই বাণিজ্যিক প্রকল্পে স্থানীয় নিকোবারিজ এবং আদিবাসী সম্প্রদায়ের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা (Ignored) করা হয়েছে।

তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদের আশঙ্কা বাড়ছে। ক্যাম্পবেল বে-র স্থানীয়দের সঙ্গে কথা বলে রাহুল আশ্বাস দিয়েছেন যে, সংসদে তিনি এই প্রাকৃতিক কেলেঙ্কারির (Scandal) বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলবেন। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই প্রকল্পে সবুজ সংকেত দিলেও, সোনিয়া গান্ধীর পর এবার রাহুলও পরিবেশগত ভারসাম্য ও জনজাতিদের অধিকার রক্ষায় সরব হলেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement