ভোটের আগে অদিতি মুন্সির বিরুদ্ধে অভিযোগ! হলফনামায় সম্পত্তি গোপনের দাবি বিজেপির
Connect with us

ভাইরাল খবর

ভোটের আগে অদিতি মুন্সির বিরুদ্ধে অভিযোগ! হলফনামায় সম্পত্তি গোপনের দাবি বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) দ্বিতীয় দফার ঠিক ২৪ ঘণ্টা আগে সরগরম রাজারহাট-গোপালপুর কেন্দ্র। মঙ্গলবার এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) তথা প্রখ্যাত সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi) এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করলেন বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি। সম্পত্তি সংক্রান্ত তথ্য গোপনের (Suppression of Information) মতো গুরুতর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির দাবি, নির্বাচনে প্রার্থী হওয়ার সময় জমা দেওয়া হলফনামায় (Nomination Affidavit) অদিতি মুন্সি তাঁর ও তাঁর স্বামীর অর্জিত বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তির (Movable and Immovable Assets) প্রকৃত খতিয়ান প্রদান করেননি। তরুণজ্যোতির অভিযোগ অনুযায়ী, কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় এই দম্পতির নামে প্রচুর জমি রয়েছে যা মনোনয়নপত্রে উল্লেখ করা হয়নি। বিশেষভাবে তিনি গত ২৫ মার্চের একটি জমি বিক্রির প্রসঙ্গ টেনে আনেন, যার বিপুল পরিমাণ অর্থ লেনদেনের কোনো হদিস হলফনামায় নেই।

থানায় অভিযোগ জানানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরুণজ্যোতি আরও দাবি করেন যে, এই কেনা-বেচার নেপথ্যে ‘বি সি গ্লোবাল’ নামক একটি কোম্পানির নাম জড়িয়ে রয়েছে। তিনি বলেন, “চোর ধরা পড়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে এই অপরাধের খবর পুলিশ, আয়কর বিভাগ (Income Tax) এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED-CBI)-কে জানানো আমার নৈতিক দায়িত্ব।”

Advertisement
ads

ভোটের আগের দিন এই চাঞ্চল্যকর অভিযোগে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হলেও, অদিতি মুন্সি বা দেবরাজ চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া (Response) পাওয়া যায়নি। তৃণমূল শিবিরের একাংশের মতে, নির্বাচনের ঠিক আগে প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করতে এবং ভোটারদের বিভ্রান্ত (Misguide) করতে বিজেপি এই ধরণের ভিত্তিহীন অভিযোগ তুলছে। এখন দেখার, শেষ মুহূর্তের এই ‘সম্পত্তি বিতর্ক’ (Property Dispute) বুধবারের নির্বাচনে সাধারণ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে।

Continue Reading
Advertisement