ভোটের শেষবেলায় বড় সিদ্ধান্ত! ডিজি সিদ্ধিনাথ গুপ্তার মেয়াদ ৬ মাস বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Connect with us

ভাইরাল খবর

ভোটের শেষবেলায় বড় সিদ্ধান্ত! ডিজি সিদ্ধিনাথ গুপ্তার মেয়াদ ৬ মাস বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বঙ্গভোটের (Bengal Election) অন্তিম লগ্নে রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। বর্তমান ডিরেক্টর জেনারেল বা ডিজি (DG) সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার (Retirement) কথা থাকলেও, সোমবার শাহের মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, অক্টোবর পর্যন্ত তিনি ডিজিপি (DGP) ও আইজিপি (IGP) পদে বহাল থাকবেন।

১৯৯২ ব্যাচের আইপিএস (IPS) অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর পীযূষ পাণ্ডের পরিবর্তে দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট এবং ৪ মে ফলাফল ঘোষণার (Result Declaration) আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের মুঠোয় রাখতেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের মাঝপথে রাজ্য পুলিশের প্রধান বদলে গেলে আইনশৃঙ্খলা (Law and Order) বজায় রাখার ক্ষেত্রে সমন্বয়ের অভাব ঘটতে পারে। তাই একজন অভিজ্ঞ অফিসারের হাতেই কমান্ড (Command) ধরে রাখতে চাইছে কেন্দ্র।

নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে, পশ্চিমবঙ্গে অবাধ ও হিংসামুক্ত (Violence-free) নির্বাচন করাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই সিদ্ধিনাথ গুপ্তার ওপর ভরসা রাখা হয়েছে। যদিও রাজ্য পুলিশের শীর্ষস্তরে এই মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজনৈতিক তরজা (Political Controversy) শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এর আগে পুলিশকর্তাদের রদবদল নিয়ে সরব হয়েছিল। তবে ভোটের পর ভোট পরবর্তী অশান্তি (Post-poll Violence) রুখতে কেন্দ্র ও কমিশনের এই ‘বজ্র আঁটুনি’ রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement