ভোটের আগে কমিশনের ‘ক্লিন ড্রাইভ’! ২৪ ঘণ্টায় জালে ১০৯৫ জন গোলমালের কারিগর
Connect with us

ভাইরাল খবর

ভোটের আগে কমিশনের ‘ক্লিন ড্রাইভ’! ২৪ ঘণ্টায় জালে ১০৯৫ জন গোলমালের কারিগর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বঙ্গভোটের দ্বিতীয় দফা (Second Phase) অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission) ও রাজ্য পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতে এবং ভোটারদের মনে আস্থা বৃদ্ধির প্রক্রিয়া বা ‘কনফিডেন্স বিল্ডিং মেজার্স’ (Confidence Building Measures) হিসেবে গত ৩৬ ঘণ্টায় রাজ্যজুড়ে মোট ১,৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ১,০৯৫ জন তথাকথিত ‘গোলমালের কারিগর’ বা দুষ্কৃতীকে (Miscreants) পাকড়াও করা হয়েছে।

পুলিশি পরিসংখ্যান (Statistics) অনুযায়ী, ধরপাকড়ের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৭৯ জনকে পুলিশি হেফাজতে (Police Custody) নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছেন তৃণমূল কাউন্সিলর নারু ভগতও। অন্যদিকে, রাজনৈতিকভাবে উত্তপ্ত উত্তর ২৪ পরগনায় ৩১৯ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ২৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কলকাতা উত্তর (১০৯ জন), হুগলি (৪৯ জন), নদিয়া ও হাওড়া থেকেও বেশ কিছু অসামাজিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, নির্বাচনের দিন অশান্তি (Unrest) পাকাতে পারে এমন সন্দেহভাজনদের (Suspects) তালিকা তৈরি করেই এই বিশেষ অভিযান (Special Operation) চালানো হচ্ছে। বিশেষ করে রবিবার রাতে জগদ্দল থানা চত্বরে অর্জুন সিং বনাম তৃণমূলের খণ্ডযুদ্ধের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জগদ্দলের ঘটনায় ইতিমধ্য়েই তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে অসামাজিক কার্যকলাপ (Antisocial Activities) রুখতে এই কঠোর অবস্থান আগামী কয়েক দিনও জারি থাকবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement