ভাইরাল খবর
‘গণতন্ত্র বাঁচাতে লড়ছেন দিদি’! প্রথম দফার ভোটের আগে মমতাকে ফোন কেজরিওয়ালের
ডিজিটাল ডেস্কঃ বাংলার হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ঠিক আগের দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বুধবার ফোনে মমতাকে সংহতি (Solidarity) জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ভারতীয় গণতন্ত্র (Democracy) রক্ষার অন্যতম কঠিন লড়াই লড়ছেন।
কেজরিওয়াল তাঁর পোস্টে অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন (CEC) সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অপব্যবহার করেও মোদীজি এই নির্বাচনে জিততে পারবেন না। প্রসঙ্গত, মঙ্গলবার ভবানীপুরের প্রচার কর্মসূচিতে বাধা পাওয়ার পর থেকেই কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। প্রশাসনিক রদবদল থেকে শুরু করে একাধিক পদক্ষেপে বিজেপির হস্তক্ষেপের যে অভিযোগ মমতা তুলছিলেন, বুধবার কেজরিওয়ালের ফোন সেই সুরকেই আরও জোরালো করল।
রাজনৈতিক মহলের মতে, গত সপ্তাহে লোকসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত জটিলতায় মহিলা সংরক্ষণ বিল (Women’s Reservation Bill) নিয়ে বিরোধীদের একজোট হওয়ার পর, মমতাকে কেজরির এই সমর্থন বার্তা বিরোধী জোটের (Opposition Alliance) অন্দরমহলে এক বিশেষ তাৎপর্য (Significance) বহন করছে। তামিলনাড়ুতে বিজেপির মেরুকরণ রাজনীতির বিরোধিতা করার পর এবার সরাসরি বাংলার নির্বাচনী ময়দানে মমতার সমর্থনে সরব হলেন কেজরিওয়াল।


